নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যক্রমের প্রতিবাদে রাকসুর লাঠি হাতে অবস্থান

Post Image

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রমের প্রতিবাদে লাঠি হাতে গণজমায়েত করেছেন রাকসুর নেতাকর্মীরা। বুধবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে রাকসুর উদ্যোগে এই জমায়েত অনুষ্ঠিত হয়।

রাকসুর নেতারা জানান, তারা আনন্দঘন পরিবেশে অবস্থান নিলেও রাতে বিভিন্ন গেইটে গ্রুপভিত্তিক অবস্থান করবেন।

রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠন আগামীকাল (১৩ নভেম্বর) নৃশংস কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়েছে। সেই আশঙ্কায় আমরা রাত ৯টা থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। ১৬ জুলাই যেভাবে তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়েছিল, ঠিক সেভাবেই এবারও আমরা তাদের প্রবেশ ঠেকাবো।

রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, আওয়ামী লীগ যতবার নিজেদের শক্তিশালী দেখানোর চেষ্টা করবে, আমরা ততবারই ১৬ জুলাইয়ের মতো লাঠি হাতে দাঁড়াবো। কেউ যদি ক্যাম্পাসে ছাত্রলীগ পরিচয় দেয়, তবে খারাপ কিছু হতে পারে। জুলাইয়ে যেমন লাঠির দ্বারাই তারা ক্যাম্পাস ছেড়েছিল, এবারও তাই হবে।

রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সায়েদা হাফসা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আমরা আজ এখানে একত্র হয়েছি। আমরা চাই ক্যাম্পাস সব সময় নিরাপদ থাকুক এবং কোনো সন্ত্রাসী গোষ্ঠী এখানে প্রবেশ না করুক।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘ফিমেল জোন’ ইস্যুতে ছাত্রদল ও বামপন্থীদের একহাত নিলেন ডাকসু নেতা রায়হান

ফিমেইল জোনের বিরোধিতা: ঢাবিকে নিয়ে ভুয়া ফটোকার্ড ছড়ালেন সাংবাদিক জেসিন

রাবিতে ‘ফিরে দেখা জুলাই’ স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম

জুলাই শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঢাবিতে জুলাই শহীদদের স্মরণ ও বিচারের দবিতে ছাত্রীদের মোমবাতি প্রজ্বলন

শিক্ষার্থীদের কুরআন ও ফুলের চারা উপহার দিল শাবিপ্রবি ছাত্রী সংস্থা

মাতৃত্বকালীন সময়ে ছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিলো রাবি

সর্বাধিক পঠিত

চবির সেই ছাত্রদল নেতা বান্ধবীসহ আপত্তিকর অবস্থায় আটক

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

কর্মচারী সমিতির নেতাকে মারধর করলো জবি ছাত্রদল নেতা

রাবিতে সাইবার থ্রেটস এন্ড ডিজিটাল ডিফেন্স' শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

‘আল্লাহ সম্মান রেখেছেন’, ঢাবিতে প্রথম হয়েই শুকরিয়া জানালেন শিবির নেতা

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যক্রমের প্রতিবাদে রাকসুর লাঠি হাতে অবস্থান

বাড়ছে মাদকের বিস্তার, অনিরাপদ হয়ে উঠছে চবি ক্যাম্পাস

‘নারায়ে তাকবির’ স্লোগান দেওয়া সেই শান্তা জকসুতে জয়ী

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জকসুর দাবিতে এবার নারী শিক্ষার্থীদের অবস্থান