জকসুর ফলাফলে নাটকীয় মোড়, ফের ভিপিতে এগিয়ে শিবির

Post Image


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ২৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ফের ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে এসেছে ছাত্রশিবির ‘সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য’প্যানেলের প্রার্থীরা। এর আগে ২০ টি কেন্দ্রের ভোট গণনার ফলাফল পর্যন্ত ছাত্রদলের ভিপি প্রার্থী একেএম রাকিব এগিয়ে ছিলেন। নতুন তিনটি কেন্দ্রের ভোটের ফলাফলে এই নাটকীয় পরিবর্তন আসলো।

আজ বুধবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় সর্বশেষ গণিত, ইসলামিক স্টাডিজ ও আইইআর (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) এর ফলাফল ঘোষণা করা হয়।

মোট ২৫ কেন্দ্রে ভিপি পদে ছাত্রশিবিরের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৩০২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ২৯০৯ ভোট। প্রতিদ্বন্দ্বী উভয় প্রার্থীর মধ্যে ১১৮ ভোট ব্যববধান রয়েছে।

এছাড়া জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ মোট ৩০২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ২৯০৯ ভোট। প্রতিদ্বন্দ্বী উভয় প্রার্থী ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কুবরা মোট ১২১৩ ভোট পেয়েছেন। তাছাড়া এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা মোট ২৬৪৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল ২৩২০ ভোট পেয়েছেন।

এদিকে শীর্ষ তিন পদসহ অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদ দুটিতে এখনও ছাত্রদল এগিয়ে আছে। এছাড়া নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।

প্রসঙ্গত, জকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে অনেকক্ষনণ স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ৫ ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হয়। এখনো ১৮ টি কেন্দ্রের ফল ঘোষণা বাকী।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি