ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়ন বৈধ ঘোষণা

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে।

এই আসনে বিএনপির পক্ষ থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিএনপির স্থানীয় সংগঠক ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টন এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ঢাকা-১৫ আসনে জামায়াত ও বিএনপির প্রার্থীদের পাশাপাশি আরও ছয়টি রাজনৈতিক দল এবং একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্য প্রার্থীরা হলেন—আহমেদ সাজেদুল হক রুবেল (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), এ কে এম শফিকুল ইসলাম (গণফোরাম), মো. শামসুল হক (জাতীয় পার্টি), মো. আশফাকুর রহমান (জাতীয় সমাজতান্ত্রিক দল), খান শোয়েব আমান উল্লাহ (জনতার দল), মোবারক হোসেন (বাংলাদেশ সুপ্রিম পার্টি) ও স্বতন্ত্র প্রার্থী মো. তানজিল ইসলাম।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

দাম বৃদ্ধির পর তেলের জন্য লাইন উধাও হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন আখতারের

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি