সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Post Image

দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় আইনি সংজ্ঞা হতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সাফ জানিয়েছেন, আইনের দৃষ্টিতে সব ধর্ষণই সমান অপরাধ এবং প্রতিটি ঘটনারই সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সংসদে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্ষণ ছোটও নয়, বড়ও নয়-অপরাধ হিসেবে সবই সমান। সোহেল রানা আর জিসান, ধর্ষণের ক্ষেত্রে সবাই সমান অপরাধী। একটি অপরাধের বিচার চাইব, আর অন্যটির বিচার চাইব না- এমন দ্বিমুখী নীতি হতে পারে না।

তিনি আরও বলেন, বিরোধী দলের একজন নেতা একটি ধর্ষণের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছিলেন যে, ১৯ ঘণ্টা পার হওয়ার পরও সরকার ভুক্তভোগীকে উদ্ধার করতে পারবে কি না। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত বিবৃতি দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, আসলে তারা ধর্ষণের বিরুদ্ধে কথা বলছেন, নাকি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন- সেটি দেশের জনগণই মূল্যায়ন করবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের একপর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে মূল আলোচ্য বিষয়ের মধ্যে থাকার আহ্বান জানান। স্পিকার বলেন, মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা তো এখন দুর্নীতি দমন কমিশন-সংক্রান্ত আলোচনায় আছি, অনুগ্রহ করে সে বিষয়েই বক্তব্য শেষ করুন।

স্পিকারের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতির ক্ষেত্রেও অনেকে উচ্চ ও নিম্ন দুর্নীতির কথা বলেন। কিন্তু আইনে উচ্চ বা নিম্ন দুর্নীতির কোনো পৃথক সংজ্ঞা নেই। দুর্নীতি মানেই দুর্নীতি। এখানে ছোট-বড় বলে কিছু নেই। ঠিক একইভাবে ধর্ষণের ক্ষেত্রেও কোনো ছোট-বড় নেই। সব ঘটনাই সমান গুরুত্বের। তাই যে কোনো অপরাধের বিচার নিশ্চিত করতে হবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

প্রতিমন্ত্রীর ছেলেদের নামে হলো দুই ইউনিয়নের নাম

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর

‘১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং বাধ্যতামূলক’

রাজধানীর ৩ বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

ড. জাহেদকে দিল্লীতে প্রবেশে বাধা দেয়ায় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি

সর্বাধিক পঠিত

জুলুম থেকে মুক্তি পেতে ১১ দলীয় জোটকে বিজয়ী করুন-আসিফ মাহমুদ

তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক: আজহারী

১৪ বছর পর পাকিস্তান যাচ্ছে বিমান : প্রথম ফ্লাইটের সব টিকিট শেষ

এপ্রিলে টানা ৫ দিনের ছুটি মিলতে পারে যেভাবে

‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার’

হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

‘ইনকিলাব জিন্দাবাদ’ কেন ট্রেন্ডে? ফেসবুকে শুরু তুমুল আলোচনা

দেলাওয়ারকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন রমেশ চন্দ্রের স্ত্রী

সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে ডাকসু ভিপি সাদিক কায়েম

তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা