১৪ বছর পর পাকিস্তান যাচ্ছে বিমান : প্রথম ফ্লাইটের সব টিকিট শেষ

Post Image

দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে ঢাকা–করাচি–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে। এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবনবন্দর থেকে যাত্রী নিয়ে করাচির উদ্দেশে সরাসরি ছেড়ে যাবে ফ্লাইটটি।

বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম ঢাকা পোস্টকে বলেন, প্রথম দিনের ফ্লাইটের ১৬২ আসনের সবকটি টিকিট বিক্রি হয়ে গেছে। কোনো সিট ফাঁকা নেই।

তিনি জানান, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে, যা সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার চলাচল করবে। ঢাকা থেকে ফ্লাইট উড্ডয়ন করা হবে স্থানীয় সময় রাত ৮টায়, করাচি পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টায়। করাচি থেকে স্থানীয় সময় রাত ১২টায় রওনা দিয়ে ঢাকায় পৌঁছাবে পরের দিন স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে। 

বিমান জানায়, প্রাথমিকভাবে ২০২৬ সালের ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত পরীক্ষামূলকভাবে সপ্তাহে দুদিন এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। এ সময়ের পারফরম্যান্স মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি ঢাকা–করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে এবং নির্ধারিত করিডোর ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতিও দিয়েছে বিমানকে।

বিমান জানায়, এই রুট পুনরায় চালুর বিষয়ে গত কয়েক মাস ধরে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। সবকিছু চূড়ান্ত হলে ২০১২ সালের পর আগামী ২৯ জানুয়ারি প্রথমবারের মতো ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হবে।

বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভ্রমণকারী যাত্রীদের বেশির ভাগকেই দুবাই বা দোহা হয়ে ট্রানজিট ফ্লাইটে যাতায়াত করতে হয়। 

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, সফর বাতিল

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ মন্ত্রিপরিষদের

প্রাথমিকে চালু হচ্ছে নির্ধারিত হারে পরীক্ষা ফি

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে জালিয়াতি রোধে এআই ব্যবহারের পরিকল্পনা

সর্বাধিক পঠিত

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফশিল: ইসি সানাউল্লাহ

আগামীকাল ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

মিসরে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ আনাস

ক্ষমতা কার্যকরভাবে প্রয়োগে ইসির দুর্বলতা দৃশ্যমান: টিআইবি

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার’

জুলুম থেকে মুক্তি পেতে ১১ দলীয় জোটকে বিজয়ী করুন-আসিফ মাহমুদ

তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক: আজহারী

১৪ বছর পর পাকিস্তান যাচ্ছে বিমান : প্রথম ফ্লাইটের সব টিকিট শেষ