‘১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং বাধ্যতামূলক’

Post Image


দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে।


বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) জানিয়েছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


সোমবার (১৫ জুন) এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ।


এতে বলা হয়, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে ১ আগস্ট থেকে জিপিএস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে।


বিআরটিএ জানায়, এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন প্রজ্ঞাপন জারি করেছে। জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ (স্পেসিফিকেশন) বিআরটিএর স্থানীয় কার্যালয় থেকে সরাসরি অথবা বিআরটিএর ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে বলেও জানিয়েছে সংস্থাটি।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস সংযুক্ত করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার পর রেজিস্ট্রেশন প্রদান ও ফিটনেস সনদ নবায়ন করা হবে। গণপরিবহন মালিক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে বিআরটিএ।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

‘১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং বাধ্যতামূলক’

রাজধানীর ৩ বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

ড. জাহেদকে দিল্লীতে প্রবেশে বাধা দেয়ায় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি

বেনজীরের বিরুদ্ধে তিন গ্রেফতারি পরোয়ানা আছে: চিফ প্রসিকিউটর

হিজাব অবমাননার প্রতিবাদে চবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

শিবির নেতাকে নিয়ে পুলিশের ভূমিকায় অনেক প্রশ্ন, মিলছে না জবাব

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

সর্বাধিক পঠিত

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফশিল: ইসি সানাউল্লাহ

মিসরে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ আনাস

আগামীকাল ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার’

জুলুম থেকে মুক্তি পেতে ১১ দলীয় জোটকে বিজয়ী করুন-আসিফ মাহমুদ

তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক: আজহারী

১৪ বছর পর পাকিস্তান যাচ্ছে বিমান : প্রথম ফ্লাইটের সব টিকিট শেষ

হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ