আরো চমক দিতে বিকেলে সংবাদ সম্মেলন

বিএনপির জোটসঙ্গী কর্নেল অলি এবার জামায়াত জোটে

Post Image


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং বিএনপির জোটসঙ্গী এলডিপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অলি আহমদ বীর বিক্রম জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে নির্বাচন করতে যাচ্ছেন।

আজ রোববার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবে ৮ দলীয় জোটের সঙ্গে অন্য যেসব দল যোগ দিচ্ছে, তার মধ্যে এলডিপিও রয়েছে।

জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোট অক্ষুণ্নই থাকছে। এনসিপি কমপক্ষে ৩০টি আসন নিয়ে জোটে যোগ দিতে যাচ্ছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের (হাতপাখা) আসন সংখ্যা এনসিপির কাছাকাছিই থাকছে বলে জানা গেছে। এর আগে তারা ১২০ আসন না হলে জোট ছাড়ার হুমকি দিয়েছিল।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতসহ ৮ দলজরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতসহ ৮ দল

এলডিপির অলি আহমদকে ছয়টি আসন দেওয়া হতে পারে। এবি পার্টির আসন সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি, তবে আসন তিন-চারটির বেশি হবে না।

এদিকে জামায়াত বেশ কিছু আসনে তাদের দলীয় প্রার্থী পরিবর্তন করে জোটে নতুন যোগ দেওয়া দলগুলোর পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদেরও মনোনয়ন চূড়ান্ত করতে যাচ্ছে।

ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ার সভাপতি কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হকের মনোনয়ন চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী।

জামায়াতের সঙ্গে জোটের পক্ষে এনসিপির যারাজামায়াতের সঙ্গে জোটের পক্ষে এনসিপির যারা

অন্যদিকে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদেরের মনোনয়ন চূড়ান্ত করতে যাচ্ছে জামায়াত। ফলে এই আসনে বর্তমানে জামায়াতের প্রার্থী বিশিষ্ট সাংবাদিক অলিউল্লাহ নোমান বাদ পড়তে পারেন।

এর আগে জামায়াত এই আসনে হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মুখলিছুর রহমানকে পরিবর্তন করে অলিউল্লাহ নোমানকে প্রার্থী করেছিল।

এছাড়া বিকেলের সংবাদ সম্মেলনে বেশ কিছু চমক থাকছে বলে জামায়াতের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘মারো না কেন, বাড়তে দাও কেন?’

বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম

জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়লেন আখতার

হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাইযোদ্ধাকে থাপ্পড় দিতে দিতে বের করে দিলেন বিএনপি নেতা,

গণভোটের দাবি থেকে সরে আসতে আমাদেরকে লোভ দেখানো হয়েছে-

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল

নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ১৫

সর্বাধিক পঠিত

জামায়াতসহ ১১ দলের নারী এমপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন কাল

ফুটবল প্রতীকে ভোট করতে চান তাসনিম জারা

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি এখন ওয়ার্ড যুবদল সম্পাদক

আ.লীগ ৫০ জন প্রার্থীকে হত্যা করবে: রাশেদ খান

দিনাজপুর সদর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

আজ টাঙ্গাইল ও সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান

দাইপুখুরিয়ায় হিন্দু সম্প্রদায়ের একজনসহ ৮ জনের জামায়াতে যোগদান

খেঁজুর গাছ হইলো মরুভূমির গাছ, আর ধান হইলো আমাদের প্রাণ: রুমিন ফারহানা

বিজয়ী হলে উচ্ছ্বাস নয়, সিজদায় পড়ব: জামায়াত আমির

হাসিনা-কামালের সাজা বাড়াতে করা আপিল শুনানি ২৫ ফেব্রুয়ারি