খালেদা জিয়া কোনো দলের নয়, সমগ্র মানুষের নেত্রী: ডা. তাহের

Post Image

জামায়াতের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও আরোগ্য কামনা করে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, তিনি কোনো দলের নেত্রী নয়, সমগ্র মানুষের নেত্রী।

সোমবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে হার্টের চিকিৎসা শেষে বাসায় ফেরার সময় প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান’সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দেশের বর্তমান প্রেক্ষাপটে আগামীর রাজনীতি ও নির্বাচনের ব্যাপারে বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া ও নীতিগত ঐক্য প্রয়োজন বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা।

ডা. তাহের দেশবাসী ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়ে বলেন, আমরা যেন আরো অনেক বেশি ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে দেশকে প্রাধান্য দিয়ে কর্তব্য নির্ধারণ করি।

নিজের চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, আমার হার্টে একটা ব্লক ছিল। কুমিল্লায় একটা প্রোগ্রাম শেষে ব্যাথা অনুভব করায় ঢাকায় এসে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হই। সেখানে বিখ্যাত কার্ডিওলজিস্ট মনিরুজ্জামানের তত্ত্বাবধানে কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিকতা, যোগ্যতা ও দ্রুততার সঙ্গে চিকিৎসা করেছেন।

ডা. তাহের বলেন, আমার ব্লকটা পাথরের মত শক্ত ছিল। এজন্য চিকিৎসকরা বোর্ড বসিয়ে সিদ্ধান্ত নিতে দ্বিধাবিভক্ত হয়েছিলেন। তাদের কেউ কেউ সিঙ্গাপুর নেওয়ার কথা বললেও আমি এখানেই চিকিৎসার কথা বলি। আলহামদুলিল্লাহ, তারা সফলভাবে চিকিৎসা করেছেন। আমি এখন সুস্থ। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছুদিন বাসায় বিশ্রামে থাকতে হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, আমি উদ্বেগ-উৎকষ্ঠার সঙ্গে বেগম জিয়ার সুস্থতা কামনা করছি। তিনি একসঙ্গে দেশনেত্রী এবং গণতান্ত্রিক নেত্রী। তার আপসহীন নেতৃত্বের কারণেই এদেশ গত সাড়ে ১৫ বছরে ভারতীয় আধিপত্যে চলে যেতে পারেনি, কেবল তার জন্যই সেটা সম্ভব হয়নি। তিনি কোনো দলের নেত্রী নয়, সমগ্র মানুষের নেত্রী। জামায়াতের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা ও আরোগ্য কামনা করছি।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

আমু-শাজাহানসহ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে এক দিনে ৯৯০ জন গ্রেপ্তার

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪

দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের

সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

মোহাম্মদপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

হোলি আর্টিজান হামলার ১০ বছর আজ

গুলিস্তানে মার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

শনিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

মিরপুরে মাদরাসার আবাসিকে হামলা-লুটপাটের অভিযোগ

ইসলামী ব্যাংকের শেয়ার কারসাজির সহযোগী চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

সকাল থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন নিয়ন্ত্রণের পর যা জানালো ফায়ার সার্ভিস

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ,পুলিশের সাথে সংঘর্ষ