পুরান ঢাকায় হাসপাতালের সামনে এলোপাতাড়ি গুলি, নিহত ১

Post Image

পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালের সামনে এলোপাতাড়ি গুলিতে একজন নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল ১১টার দিকে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে কয়েকজন দুর্বৃত্ত গুলি করে। পরবর্তীতে ওই ব্যক্তিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে নেওয়া হয়। পরবর্তীতে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওই যুবকের শরীরে চারটা গুলি পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) ফজলুল হক সমকালকে জানান, নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। ন্যাশনাল হাসপাতাল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে ১১ টা ৪৫ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের বিক্ষোভ

জ্ঞান-নৈতিকতার সমন্বয়ে মানবিক সমাজ গড়ার আহ্বান

শাহজালালে ১৬ কোটি টাকার সোনাসহ ধরা বিমানের ২ কর্মী

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার আরও ৪

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সর্বাধিক পঠিত