ঢাকা-১৪ আসনে তুলিকে বয়কট করে সাজু সমর্থকদের মশাল মিছিল

Post Image

ঢাকা-১৪ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত সানজিদা ইসলাম তুলিকে বয়কট করে মশাল মিছিল করেছে দারুস সালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও  বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এ সিদ্দিক সাজুর সমর্থকরা।


রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গাবতলীতে এ মিছিল অনুষ্ঠিত হয়।


এর আগে ২২ নভেম্বর মশাল মিছিল শেষে তুলির মনোনয়ন বাতিলের দাবি জানায় সাজুর সমর্থকরা। তবে আজকের মিছিলে তুলিকে বয়কট করে বক্তব্য দিয়েছে তার সমার্থকেরা।
 
বিএনপি নেতা এস এ খালেকের ছেলে মশাল মিছিল প্রসঙ্গে জানায়, তার সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে এগুলো করছেন। এছাড়াও ঢাকা-১৪ আসনের ১২৬ জন পদধারী নেতারা এস এ সিদ্দিক সাজুর প্রার্থিতা পুনর্বিবেচনা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর আবেদন করেছেন।


উল্লেখ্য,গত ২২ নভেম্বর মশাল মিছিলের পর বিএনপি থেকে এস এ সিদ্দিক সাজুকে শোকজ করা হয়।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের বিক্ষোভ

জ্ঞান-নৈতিকতার সমন্বয়ে মানবিক সমাজ গড়ার আহ্বান

শাহজালালে ১৬ কোটি টাকার সোনাসহ ধরা বিমানের ২ কর্মী

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার আরও ৪

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সর্বাধিক পঠিত