সাড়া বিশ্ব জানবে শেখ হাসিনা কত বড় খুনি ছিলেন: সারজিস আলম

Post Image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয় সাড়া বিশ্বের মানুষ জানতে পারবে যে শেখ হাসিনা কত বড় খুনি ছিলেন বলে জানিয়েছেন জুলাই-আগস্টে সংঘটিত গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় গণ-অভ্যুত্থানে পতন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণাকে কেন্দ্র করে চ্যানেল 24 কে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।  

সারজিস আলম বলেন, চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণ-অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে দায়বদ্ধতা সেটার সামান্যতম হলেও পূরণ করার সুযোগ এসেছে। এবং এ অভ্যুত্থানে যারা আহত যোদ্ধা ছিলো, যারা হাত, পা, চোখ হারিয়েছে তাদের কিছু বলার মতো সুযোগ এসেছে যে খুনি হাসিনার আজকে রায় প্রকাশিত হতে যাচ্ছে। এ রায়ের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয় সাড়া বিশ্বের মানুষ জানতে পারবে যে শেখ হাসিনা কত বড় খুনি ছিলেন। রায় প্রকাশ হওয়ার পর সেটা কার্যকর করতে হবে। কার্যকর না করলে শুধু বাংলাদেশ নয় আগামীর পৃথিবীতে এরকম স্বৈরাচার আরও বেড়ে যাবে। আগামীর বাংলাদেশে আমরা যে স্বৈরাচার বিলুপ্ত হওয়ার কথা বলি সেটা আর সামনে আগাবে না।

তিনি বলেন, আমরা মনে করি বাংলাদেশ সরকারকে আরও কার্যকরি ভূমিকা রাখতে হবে খুনি হাসিনাকে ভারত থেকে নিয়ে আসার জন্য। ভারতীয় সরকার যদি বাংলাদেশের সঙ্গে যদি প্রতিবেশিসুলভ সম্পর্ক চায় তাহলে একজন খুনি, গনহত্যাকারিকে তাদের দেশে আশ্রয় দিয়ে তারা এ সম্পর্ক আশা করতে পারে না।  ভারত যদি খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে সহযোগীতা না করে তাহলে বাংলাদেশের জনগণের সম্পর্ক ভারতের সঙ্গে কখনো স্বাভাবিক হবে না।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

আমু-শাজাহানসহ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে এক দিনে ৯৯০ জন গ্রেপ্তার

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪

দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের

সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

মোহাম্মদপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

হোলি আর্টিজান হামলার ১০ বছর আজ

গুলিস্তানে মার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

শনিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

মিরপুরে মাদরাসার আবাসিকে হামলা-লুটপাটের অভিযোগ

ইসলামী ব্যাংকের শেয়ার কারসাজির সহযোগী চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

সকাল থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন নিয়ন্ত্রণের পর যা জানালো ফায়ার সার্ভিস

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ,পুলিশের সাথে সংঘর্ষ