জোট প্রশ্নে বিভাজনের মুখে এনসিপি

Post Image

আসন্ন জাতীয় নির্বাচনের আগে নানামুখী জোটের আলোচনা জোরদার হয়েছে। এই আলোচনার অংশ হিসাবে জাতীয় নাগরিক পার্টির নেতারা বুধবার রাতে নাহিদ ইসলামের বাসায় বৈঠকে বসেন। বৈঠকটি দীর্ঘ সময় ধরে চলে।

সেখানে জোট গঠন নিয়ে কয়েকটি বিকল্প পথ নিয়ে কথা হয়। কয়েকটি দলের সঙ্গে একসঙ্গে নির্বাচন করার বিষয়েও আলোচনা হয়।

বৈঠক চলাকালে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশকে জোটে নেওয়ার প্রস্তাব আসে। এই প্রস্তাব ওঠার পরই আলোচনার পরিবেশ বদলে যায় এবং মাঝপথে বৈঠক থেমে যায়। 

বৈঠকে উপস্থিত ৪০ নেতার মধ্যে মাত্র ৩ জন ‘আপ বাংলাদেশ’-এর সঙ্গে জোট করার পক্ষে মত দেন। বাকিরা কেউ বিএনপির সঙ্গে জোট করতে চান, আবার কেউ কেউ স্বাধীনভাবে নির্বাচনে যাওয়ার মত দেন।

এনসিপির নেতারা জানাচ্ছেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তারা বলেন, জামায়াতের সঙ্গে জোট করার প্রশ্নই আসে না। 

অনেকেই আশঙ্কা করছেন, জোট নিয়ে এই মতবিরোধ শেষ সময়ে গিয়ে দলটিকে ভাঙনের মুখে ফেলতে পারে। পরিস্থিতি কেমন দাঁড়ায় তা এখন দেখার অপেক্ষা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ. লীগ যদি মনে করে, তারা তাণ্ডব চালিয়ে রাজনীতিতে ফিরবে, তাহলে ভুল করবে

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজরদারিতে ড্রোন

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াডাঙ্গার ডিসি

গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে আ. লীগের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান, আগেরবার তো পালায় আসছিল’

নাটোরে স্লোগান দিয়ে ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লো দুর্বৃত্তরা

স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা, রাতেই সড়কে নামলেন নেতাকর্মীরা

সর্বাধিক পঠিত

বিএনপি-জামায়াতের বাইরে একলা চলার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: ফখরুল

ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা চান সাদিক কায়েম

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ