বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অগ্নিকাণ্ড

Post Image

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) আগুন লেগেছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, পিজি হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট পাঠানো হয়েছে। হাসপাতালের এ ব্লকের তৃতীয় তলায় আগুন লাগে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।স্থানীয়রা জানায়, হঠাৎ করে শাহবাগের ফুটওভার ব্রিজের পাশ থেকে হাসপাতালের ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এদিকে গতকাল মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন সোয়া পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যায় ১৫০০ ঘর-বাড়ি।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মধ্যরাতে মোহাম্মদপুরে বাসে আগুন

ঢাকার মেঘলা আকাশ, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, ককটেলসহ গ্রেপ্তার ২

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মহাখালীতে ভবনে আগুন

সর্বাধিক পঠিত