যারা মাজার ভাঙে তারা ইহুদিদের চর, মো/সা/দের এজেন্ট: ফরহাদ মজহার

Post Image

                         

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, যারা মাজারে হামলা করে তারা ইহুদিদের চর, মোসাদের এজেন্ট। তারা এই কাজ করে কারণ ইহুদিতত্ত্ব, ইহুদিবাদ চায় ইসলামের ইতিহাসকে মুছে ফেলতে।

তিনি বলেন, তারা আমাদের ওলি-আউলিয়া, যাদের দ্বারা এদেশে ইসলাম এসেছে, ইসলাম কায়েম হয়েছে তাদের স্মৃতিচিহ্ন তাদের মাজারগুলো মুছে ফেলতে চায়। আপনারা যারা এগুলো ভাঙছেন, বাউলদের ওপর হাত তুলেছেন আপনারা কাদের চর, আপনারা কাদের পক্ষে কাজ করছেন আমরা এটা জানি।



সোমবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।


ফরহাদ মজহার বলেন, আপনারা যদি আগামী নির্বাচন সামনে রেখে খেলা করেন, এ দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। এর আগে শেখ হাসিনার আমলেও বাউল, ফকির, চিশতিয়া, কাদেরিয়াসহ বিভিন্ন ঘরানার দরবার শরীফের মানুষের ওপর অত্যাচার হয়েছে। অনেক রকম নির্যাতন হয়েছে। আমরা সেটা দেখেছি। আমরা আশা করেছিলাম যে এই সরকার আসার পরে এই নির্যাতন বন্ধ হবে।


তিনি হতাশা ব্যক্ত করে বলেন, কিন্তু ক্রমান্বয়ে এই নির্যাতন বেড়েই চলেছে। শুধু নির্যাতন বাড়েনি, আগামী নির্বাচনের আগে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করবার জন্য আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে। অত্যন্ত নিরীহ ভক্তদের সেখানে পেটানো হয়েছে, আহত করা হয়েছে। আমরা সরকারকে এ ব্যাপারে সতর্ক করে দিতে চাই।


ফরহাদ মজহার আরও বলেন, আপনারা যেটাকে ইসলাম বলেন এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। আপনারা যে ইসলাম লালন করেন ,এটা হচ্ছে অপরের ক্ষতি করা। আপনি নিজে মনে করেন এটা ঠিক, এটাই মনে করছেন কোরআনে আছে, হাদিসে আছে। ফলে আপনারা যারা রাজনৈতিক স্বার্থে বাংলাদেশকে বিশৃঙ্খল করার জন্য, বাংলাদেশকে আরও গভীর গহ্বরে ফেলবার জন্য চক্রান্ত করছেন, আপনারা সাবধান হয়ে যান।
















এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

১২০০ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

জামায়াতে ইসলামীর ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, শান্তিপূর্ণ কর্মসূচির আহ্বান জামায়াতের

‘শিবির রগ কেটে দেয়, সেই ধারণা বদলে গেছে’

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪৪ ধারা ঘোষণা করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

১১ দলীয় লংমার্চে ১ হাজারের বেশি যানবাহন থাকবে

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচনের ঘোষণা ইশরাকের

জামায়াত ক্ষমতায় এলে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন করা হবে: শিবির সভাপতি

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না

দলের আদর্শ পরিপন্থী কার্যকলাপে বহিষ্কৃত দুই নেতাকে ফেরাল বিএনপি

রাষ্ট্রপতির পুরোনো পোস্টের স্ক্রিনশট দিয়ে জুমা লিখলেন, ‘ওয়াদা পূরণ করুন’

ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার নির্বাচনী ১৩ বুথ ভাঙচুরের দাবি জামায়াত আমিরের

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও সক্রিয়তা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ

জামায়াত আমিরের পক্ষে ভোট চেয়ে মিরপুরে বিশাল নারী মিছিল

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৬ জন, শপথ সন্ধ্যায়