ধানমন্ডি ৩২ নম্বরে নেওয়া হচ্ছে দুটি বুলডোজার

Post Image

ধানমন্ডি ৩২ নম্বরে নেওয়া হচ্ছে বুলডোজার। আজ সোমবার সকাল ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুটি নেওয়া হয় ধানমন্ডি ৩২ নম্বরে। এ সময় বুলডোজারের ওপর কিছু তরুণকে স্লোগান দিতে দেখা যায়।

ঘটনাস্থলে উপস্থিত কালের কণ্ঠের প্রতিনিধি জানিয়েছেন, সেখানে উপস্থিত কিছু তরুণ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

৩২ নম্বরে প্রবেশের রাস্তায় সাঁজোয়া যান রাখা রয়েছে। এছাড়া সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন রয়েছে।


এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার এসে গুঁড়িয়ে দেয় নম্বরের বাড়ি। সেদিন একটি এক্সকাভেটরও আসে সেখানে।

তারও আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় ছাত্রজনতা। 

প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ। রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি পালন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

ঢাকার আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

গুলশানের দুই স্পা-সেলুনে অভিযান, ২৯ নারীসহ আটক ৫৩

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

মঙ্গলবার থেকে রাজধানীতে ‘পিংক বাস’: চালক-কন্ডাক্টরও নারী

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

গুঁড়িয়ে দেওয়া হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’

অবশেষে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

সর্বাধিক পঠিত