১৭ বছরে ভারত কিছু দেয়নি, বরং নিয়ে গেছে: মির্জা ফখরুল

Post Image

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহায়তা করেছিল ভারত। সে হিসাবে এ দেশকে তাদের ভালো কিছু দেওয়ার কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত ১৭ বছর শেখ হাসিনার আমলে তারা কিছু দেয়নি বরং নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি ক্ষমতায় গেলে সীমান্ত হত্যা বন্ধ, ন্যায্য পানির হিস্যা ও পার্শ্ববর্তী দেশের দাদাগিরি বন্ধে গুরুত্ব দেওয়া হবে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা সেতুর রাবার ড্যাম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা বিগত দিনে দেখেছি, তৎকালীন মন্ত্রী-এমপিরা ভারতে গিয়ে দেন দরবার করেছে। কিন্তু দেশের জন্য কেউ ভাবেনি। যে সরকারই আসুক, দেশের জন্য কাজ করতে হবে। দেশের স্বার্থ সবার আগে দেখতে হবে।

আজ বিকেল তিনটায় স্থানীয় বিএনপির আয়োজনে ‘চলোজি ভাই পদ্মা বাঁচাই’ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রাজশাহী বিভাগে যারা মনোনয়ন পেয়েছেন তারা সবাই উপস্থিত থাকবেন।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের বিক্ষোভ

জ্ঞান-নৈতিকতার সমন্বয়ে মানবিক সমাজ গড়ার আহ্বান

শাহজালালে ১৬ কোটি টাকার সোনাসহ ধরা বিমানের ২ কর্মী

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার আরও ৪

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সর্বাধিক পঠিত

রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান শুরু

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মোটরসাইকেলের মহড়া, শিল্প এলাকায় আতঙ্ক

মহাখালীতে ভবনে আগুন

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের হামলা

মির্জা আব্বাসের দেশে ফেরার বিষয়ে যা জানালেন তার স্ত্রী

সকালের মধ্যে ঢাকাসহ যে ১০ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

জুলাই যাদুঘরের ফটোগ্রাফারের ল্যাপটপ,ক্যামেরা ছিনতাই

বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুজন গ্রেপ্তার