ছাত্রশিবিরের কর্মসূচিকে ছাত্রলীগের মিছিল বলে প্রচার

Post Image


আগামীকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এরই প্রেক্ষিতে লকডাউন কর্মসূচি সমর্থনে রাজাধানীর গুলিস্তানে ছাত্রলীগের মিছিল দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার বলছে, এটি মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘রান উইথ জবি শিবির’ কর্মসূচির ভিডিও।


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি রাজাধানীর গুলিস্তানে ছাত্রলীগের কোনো মিছিলের দৃশ্য নয়।


প্রকৃতপক্ষে,গত ১১ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘রান উইথ জবি শিবির’ কর্মসূচির ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ইলেকট্রনিক সংবাদমাধ্যম ‘Boishakhi Tv’-এর ইউটিউব চ্যানেলে গত ১১ নভেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ৩ মিনিট সময়ের দীর্ঘ এই মূল ভিডিওর শুরুর অংশের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল পাওয়া যায়।


প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, গত ১১ নভেম্বর (মঙ্গলবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘রান উইথ জবি শিবির’ কর্মসূচিতে প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেন।


যেখানে নেতৃবৃন্দ শারীরিক সুস্থতা ও তরুণসমাজের সচেতনতার গুরুত্বের ওপর জোর দেন।


অর্থাৎ এটি আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সমর্থনে গুলিস্তানে ছাত্রলীগের মিছিলের দৃশ্য নয়। সুতরাং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘রান উইথ জবি শিবির’ কর্মসূচির ভিডিওকে গুলিস্তানে ছাত্রলীগের সাম্প্রতিক মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

ছিনতাইকারীর হেঁচকা টানে চোখের সামনে শিক্ষিকা স্ত্রীর মৃত্যু, ঘটনার হৃদয়বিদারক বর্ণনা স্বামীর

ব্যাগে ছয় দেশের পাসপোর্ট, বেনজীর এখন সেন্ট লুসিয়ায়

আজ সংসদ অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা

স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রধানমন্ত্রীর প্রক্সি’ হিসেবে কাজ করছেন: সারজিস

বেঁচে থাকলে ইউনিয়ন পরিষদের সব সিন্ডিকেট ভেঙে দেব: এমপি হানজালা

খাদ্যগুদামে অনিয়ম-গাফিলতি পেলেই ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

সর্বাধিক পঠিত

র‍্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করিনি: বাবর

অপরাধীদের র‍্যাংকিংয়ে মির্জা আব্বাস শীর্ষে থাকবেন

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

ছাত্রশিবিরের কর্মসূচিকে ছাত্রলীগের মিছিল বলে প্রচার

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ নিয়ে আপত্তি মনিরা শারমিনের

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে ফেনী জেলা ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

ইশতেহার ঘোষণা করছে জামায়াত

উল্লাপাড়ায় জামায়াতের সমাবেশে হাজার হাজার নারীর অংশগ্রহণ

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি