বেঁচে থাকলে ইউনিয়ন পরিষদের সব সিন্ডিকেট ভেঙে দেব: এমপি হানজালা

Post Image

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। 

‘আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের যাবতীয় অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ। ভোটের আগে জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।’ এমন মন্তব্য করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে মাদারীপুরের শিবচরের ৭৫ নম্বর বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন পরিষদের সেবা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে এমপি হানজালা বলেন, ‘আপনারা বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, নির্বাচিত হতে পারলে জনগণের প্রাপ্য অধিকার আপনাদের হাতে ফিরিয়ে দেব। কিন্তু দুঃখের বিষয়, আপনারা জানিয়েছেন, বিগত বছরগুলোয় প্রকৃত জেলেরা জেলে কার্ড পাননি, পেয়েছেন অ-জেলেরা। প্রকৃত কৃষকেরা বঞ্চিত হয়েছেন, অন্যরা কৃষক কার্ড পেয়েছেন। এমনকি অসহায় প্রবীণরা বয়স্ক ভাতা পাচ্ছেন না, অথচ চেয়ারম্যান-মেম্বারদের আত্মীয়-স্বজনরা এসব সুবিধা ভোগ করছেন।’

বেঁচে থাকলে ইউনিয়ন পরিষদের সব সিন্ডিকেট ভেঙে দেব: এমপি হানজালা

তিনি আরও বলেন, এসব অনিয়মের পেছনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গড়ে তোলা প্রভাবশালী সিন্ডিকেট দায়ী বলে অভিযোগ রয়েছে। জনগণ অধিকার থেকে বঞ্চিত হবেন, আর জনপ্রতিনিধিরা সিন্ডিকেট করে নিজেদের পকেট ভারী করবেন, এটি আর হতে দেওয়া হবে না। খুব শিগগিরই এসব দুর্নীতিবাজ সিন্ডিকেটের অবসান ঘটানো হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

৭ মাসেই ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের পথে সরকার: শিবির সভাপতি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি ছাত্রশিবিরের

তেলের দাম বাড়তেই ভাইরাল রাশেদ খানের সেই পুরোনো পোস্ট

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়ন সংগ্রহ

‘চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, প্রথম স্ত্রীর একদিন’

এমপি নজরুলের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন ২২ অক্টোবর

ঢাবি ক্যান্টিনে খাবার, বিল বকেয়া—অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

মিরসরাইয়ে অসহায় বিধবা ও এতিম সন্তানদের পাশে জামায়াত, বসতঘর সংস্কারে সহায়তা

সর্বাধিক পঠিত

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার কারণ জানালেন জুমা

বিভেদ ভুলে দেশ রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের

‘সংখ্যালঘু মানুষের স্বার্থ রক্ষায় বিএনপির রেকর্ড সবচেয়ে ভালো’

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

প্রধান নির্বাচন কমিশনকে পাটওয়ারীর কড়া হুঁশিয়ারি

সংকট সমাধান না হলে মন্ত্রীদের দায়িত্ব ছাড়ার আহ্বান

‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতা শোকজ কেন্দ্রীয় সংগঠনের

লক্ষীপুরের রামগঞ্জে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার

মানুষের আইনের কবর রচনা করে কোরাআনের আইন প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

বঞ্চিত হচ্ছেন এমপিরা সংসদে হাসনাত আব্দুল্লাহর ক্ষোভ