নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ নিয়ে আপত্তি মনিরা শারমিনের

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করার আবেদন করেছেন দলটির আরেক নেত্রী মনিরা শারমিন।

আজ রোববার রিটার্নিং কর্মকর্তার কাছে দেয়া এক চিঠিতে তিনি এ আবেদন করেন।

বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন। তিনি বলেন, আগামীকাল সোমবার (০৪ এপ্রিল) এ নিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

রিটার্নিং কর্মকর্তার কাছে দেয়া চিঠিতে মনিরা শারমিন উল্লেখ করেন, তার দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা উচিত হবে না। অন্যথায় তিনি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে পারেন। চিঠিতে তিনি আরও বলেন, সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর তার মনোনয়নপত্র প্রথমে বাতিল করা হয় এবং পরে আপিলও খারিজ হয়ে যায়। এ অবস্থায় তিনি হাইকোর্টে রিট দায়ের করেন, যার শুনানির দিন নির্ধারিত রয়েছে ৪ মে। তাই আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্বাচন কমিশনের অপেক্ষা করা উচিত।

এদিকে, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র প্রথমে গ্রহণ না করা হলেও আদালতের নির্দেশে তা বৈধ ঘোষণা করা হয় এবং তাকে বৈধ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ইসি সূত্র জানায়, মনিরা শারমিনের রিটের রায় অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আদালত যদি তার পক্ষে রায় দেন, তাহলে সংশ্লিষ্ট আসনে ভোটগ্রহণ হতে পারে। আর রিট খারিজ হলে নুসরাত তাবাসসুমই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে চূড়ান্ত হবেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা ফেরানোর চেষ্টা করছি

বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি: ডা. তাহের

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া: রাশেদ খাঁন

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভাইরাল বিএনপি নেতা

রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা, আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি এনসিপির

রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও তিন নির্বাচন কমিশনারের সাক্ষাৎ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস

সর্বাধিক পঠিত

ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৬ জন, শপথ সন্ধ্যায়

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সস্তা জনপ্রিয়তা’ পাওয়ার চেষ্টা করছে: মির্জা আব্বাস

জামায়াত আমিরের পক্ষে ভোট চেয়ে মিরপুরে বিশাল নারী মিছিল

র‍্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করিনি: বাবর

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে ফেনী জেলা ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ নিয়ে আপত্তি মনিরা শারমিনের

নির্বাচন হলেও মানুষ ভোট দিতে যাবে না: মাসুদ কামাল

ইশতেহার ঘোষণা করছে জামায়াত