বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে ফেনী জেলা ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ

Post Image

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং ফেনী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী এবং ফেনী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আবদুল আউয়াল মিন্টু এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ।

আজ ১০ মার্চ ২০২৬ তারিখে ফেনীর দাগনভূঞাস্থ তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির ফেনী জেলা সভাপতি ইমাম হোসেন আরমান, সদ্যবিদায়ী জেলা সভাপতি আবু হানিফ হেলাল, জেলা সেক্রেটারি আশরাফুল হক সোহেল, জেলা অফিস সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, জেলা কলেজ সম্পাদক হাসিবুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক মোহছেন উদ্দিন মিরাজ, জেলা সাহিত্য সম্পাদক আশরাফ হোসেন আসিফ এবং দাগনভূঞা ও সোনাগাজীর থানা সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।

সাক্ষাৎকালে ছাত্রশিবির নেতৃবৃন্দ তাদের সংগঠনের সামগ্রিক কার্যক্রম মাননীয় মন্ত্রীর সামনে তুলে ধরেন। পাশাপাশি মাদক, কিশোর গ্যাং, ইভটিজিংসহ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করেন। এছাড়াও সোনাগাজীতে একটি অনার্স মানের কলেজ, লালপোলে ফ্লাইওভার ও দাগনভূঞায় জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস স্টেশনের বিষয়ে দাবি জানান। 

এসময় মাননীয় মন্ত্রী এসব সমস্যা সমাধানে জোরালো ভূমিকা রাখার আশ্বাস দেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আলোচনা শেষে ছাত্রশিবিরের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে নববর্ষের প্রকাশনা ও পবিত্র কুরআন শরীফ উপহার প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি