আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

Post Image


বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া-র ব্যাংক হিসাব তলব করেছে।


সোমবার (২ মার্চ) বিকেলে বিএফআইইউ দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও বিভিন্ন নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত তলবনামা পাঠায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


তলবনামায় তার নামে পরিচালিত ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে বলে জানা গেছে।


ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে আগামী ৩ কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।


ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন আসিফ মাহমুদ।


তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আলোচনায় আসেন। জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের মধ্যে তিনি অন্যতম।


আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান আসিফ। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয় তাকে।


উপদেষ্টা থাকাকালে ক্ষমতার অপব্যবহার এবং বিলাসী জীবনযাপনের অভিযোগে একাধিকবার সমালোচনার জন্ম দেন আসিফ মাহমুদ। কুমিল্লার মুরাদনগরের সন্তান আসিফ নিজ এলাকা থেকে নির্বাচন করতে উপদেষ্টার ক্ষমতার অপপ্রয়োগ করেছেন বলেও অভিযোগ ওঠে। এ ঘটনায় তার বিরুদ্ধে ওই এলাকায় বারবার আন্দোলন-বিক্ষোভও হয়েছে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বেঁচে থাকলে ইউনিয়ন পরিষদের সব সিন্ডিকেট ভেঙে দেব: এমপি হানজালা

খাদ্যগুদামে অনিয়ম-গাফিলতি পেলেই ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গড়তে হবে

অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ?

সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা ফেরানোর চেষ্টা করছি

বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি: ডা. তাহের

সর্বাধিক পঠিত

‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করলেন তারেক রহমান

নির্বাচন হলেও মানুষ ভোট দিতে যাবে না: মাসুদ কামাল

ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়া বিএনপির ঘাঁটি

র‍্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করিনি: বাবর

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে ফেনী জেলা ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

ইশতেহার ঘোষণা করছে জামায়াত

অপরাধীদের র‍্যাংকিংয়ে মির্জা আব্বাস শীর্ষে থাকবেন

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ নিয়ে আপত্তি মনিরা শারমিনের

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব