বিএনপি ‘না’ভোটে গেলে গণভোট অর্থহীন হবে-শামসজ্জামান দুদু

Post Image

বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে। ফলে গণভোটের রায় নিয়ে নতুন সংকট তৈরি হবে। এজন্য গণভোটের বিষয়টি বাস্তবিক অর্থে ভেবে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 


বৃহস্পতিবার ৩০ অক্টোবর সকালে চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনা শেষে ঐকমত্য কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে বিএনপির নোট অব ডিসেন্ট, আমলেই নেয়া হয়নি। আরও কিছু বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। এসব কারণে ঐক্যের জায়গায় অনৈক্য তৈরি হয়েছে। বিশ্বে এমন কোন নজির নেই যেখানে পার্লামেন্টে আলোচানা ছাড়া এমন বিষয় জোর করে আদায় করা যায়। 


শামসুজ্জামান দুদু আরো বলেন, যারা গণহত্যা চালিয়ে টাকা লুট করে দেশ থেকে পালিয়েছেন তারা তো চায় না নির্বাচন সুষ্ঠু হোক। এমনকি অনেক দেশ আছে যারা এই নির্বাচনকে সহজে গ্রহন করতে পারছে না। অনেকে প্রশ্ন তুলছেন আওয়ামী লীগ ছাড়া কিভাবে নির্বাচন হবে। অর্থাৎ ভালো, গ্রহনযোগ্য, সঠিক একটি নির্বাচন হোক তাতে একটি গোষ্ঠী বা মহল বাধা দিচ্ছে। নির্বাচন নিয়ে বিএনপি এবং সরকারের মধ্যে টানাপোড়েন নেই। 


এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, বিএনপি নেতা শহিদুল ইসলাম রতন, আসিরুল ইসলাম সেলিম প্রমুখ।



এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

চাঁদাবাজির অভিযোগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

সিলেট আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ২৫ জুলাই

ছায়া মন্ত্রিসভা গঠন করল জামায়াত

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জামায়াত আমিরের

‘মুক্তিযুদ্ধ নিয়ে আপনার বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বলেন’

‘শিবির কি ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়’

মেধা, নৈতিকতা ও প্রযুক্তি দক্ষতায় নিজেকে গড়ে তুলতে হবে: সিবগাতু্ল্লাহ

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে জামায়াতের জনসভায় নেতাকর্মীদের ঢল

জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ

তৃতীয়বারের মতো বিএনপি জিতবে নাকি জামায়াতের অভিষেক?

জমিয়তকে আসন ছাড়, নির্বাচন ছাড়ছেন না বিএনপি নেতা মামুন

বিএনপি ‘না’ভোটে গেলে গণভোট অর্থহীন হবে-শামসজ্জামান দুদু

এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে মা-বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারবেন: জামায়াত আমির

খামেনিকে হত্যা ঢাকায় জামায়াতের বিক্ষোভ

নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমানে বার্তা

২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাই পীরের

হঠাৎ অসুস্থ জামায়াত আমির