সিলেট আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ২৫ জুলাই

Post Image

গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ওই দিন বেলা ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

সমাবেশ সফল করার লক্ষ্যে মঙ্গলবার নগরীর বন্দরবাজারে মহানগর জামায়াত কার্যালয়ে সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল, মহানগর সদস্য সচিব কিবরিয়া সরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হুছাইন, মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, বাংলাদেশ লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, জাগপা মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, নেজামে ইসলামী পার্টির জেলা সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার এবং বিডিপি সিলেট জেলা সভাপতি মাওলানা নুরুল আমীনসহ ১১ দলীয় ঐক্যের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন, গণরায়ের প্রতিফলন নিশ্চিত করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ২৫ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে সফল করতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক গণসংযোগ, প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।

এ সময় বক্তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জনগণের কাছে তাদের বক্তব্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং সমাবেশে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

চাঁদাবাজির অভিযোগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

সিলেট আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ২৫ জুলাই

ছায়া মন্ত্রিসভা গঠন করল জামায়াত

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জামায়াত আমিরের

‘মুক্তিযুদ্ধ নিয়ে আপনার বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বলেন’

‘শিবির কি ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়’

মেধা, নৈতিকতা ও প্রযুক্তি দক্ষতায় নিজেকে গড়ে তুলতে হবে: সিবগাতু্ল্লাহ

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে জামায়াতের জনসভায় নেতাকর্মীদের ঢল

জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ

তৃতীয়বারের মতো বিএনপি জিতবে নাকি জামায়াতের অভিষেক?

জমিয়তকে আসন ছাড়, নির্বাচন ছাড়ছেন না বিএনপি নেতা মামুন

এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে মা-বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারবেন: জামায়াত আমির

খামেনিকে হত্যা ঢাকায় জামায়াতের বিক্ষোভ

বিএনপি ‘না’ভোটে গেলে গণভোট অর্থহীন হবে-শামসজ্জামান দুদু

নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমানে বার্তা

২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাই পীরের

হঠাৎ অসুস্থ জামায়াত আমির