জমিয়তকে আসন ছাড়, নির্বাচন ছাড়ছেন না বিএনপি নেতা মামুন

Post Image

আসন্ন নির্বাচনে সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে তাকে প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনর রশিদ (চাকসু মামুন)। তিনি সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কাজ করে আসছিলেন।

এর মধ্যে বিএনপির আজকের এমন সিদ্ধান্তে হতাশ সিলেটের জকিগঞ্জ-কানাইঘাট উপজেলার নেতাকর্মীরা। দীর্ঘ ৩০ বছরে বিএনপির কোনো নেতা এ আসনে দলের মনোনয়ন পাননি। সর্বশেষ ২০১৮ সালেও এ আসনে জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে মনোনয়ন দেওয়ায় দলীয় নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপি নেতা মামুনুর রশীদ (চাকসু মামুন)। দীর্ঘদিনের সেই দুঃখ ঘোঁচাতে এবার বেশ তৎপর ছিলেন বিএনপি নেতারা। সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে চাকসু মামুনের পক্ষে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ফরমটি সংগ্রহ করেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মামুনুর রশিদ (চাকসু মামুন) বলেন, ‘আমি নির্বাচন করবো এটা চূড়ান্ত। মনোনয়ন ফরম কিনেছি, আজ জমাও দেবো। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো চিন্তা নেই। আমি দীর্ঘদিন ধরে নির্বাচনের জন্য কাজ করছি। এখন আর নির্বাচন না করার কোনো সুযোগ নেই।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

জামিন নামঞ্জুরের পর কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিল জামায়াত

সর্বাধিক পঠিত

জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে লং মার্চ স্থগিত করল জামায়াত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি