একটি বিশ্বমোড়ল ও দুটি ‘আঞ্চলিক শক্তি’ প্রভাব বিস্তার করতে চাইছে: সালাহউদ্দিন

Post Image

একটি ‘বিশ্বমোড়ল’ ও দুটি ‘আঞ্চলিক শক্তি’ বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, তিনটি শক্তি আমাদের এখানে (বাংলাদেশে) প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে। এর মধ্যে দুটি আঞ্চলিক শক্তি, তারা পরাশক্তিও বটে এবং একটি বিশ্বমোড়ল। সবাই এখানে একটা হেজিমোনি (আধিপত্য) সৃষ্টির চেষ্টা করছে। প্রত্যেকের ইন্টারেস্ট (স্বার্থ) আলাদা আলাদা। কিন্তু এই তিন শক্তির দ্বারাই আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল ‘মতপ্রকাশ থেকে মৃত্যু: শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ’ শীর্ষক এ সভার আয়োজন করে।

সালাহউদ্দিন আহমদ বলেন, পৃথিবীর প্রত্যেক দেশের পার্শ্ববর্তী যেসব বৃহৎ শক্তি থাকে তারা প্রভাব বিস্তারের জন্য পরিকল্পনা করে। দুর্বল প্রতিবেশীর ওপর সেই রোগে (প্রভাব বিস্তারের) তারা আক্রান্ত থাকে। তারা প্রতিবেশী দুর্বল দেশগুলোতে তাদের মন-মানসিকতার শাসকগোষ্ঠীকে ক্ষমতায় রাখতে চায়। ক্রমান্বয়ে তারা শিক্ষাব্যবস্থার ওপর আধিপত্য বিস্তার করে, সংস্কৃতিকে দূষিত করে, সংস্কৃতিকে নিজেদের মতো করে বানিয়ে নেয়।

তিনি বলেন, আমরা যদি ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত এই রাজনৈতিক ইতিহাস নির্মোহভাবে বিশ্লেষণ করি, তাহলে ভিনদেশি আধিপত্যবাদের ইতিহাস বিশ্লেষণ করতে পারবো। একই সঙ্গে শেখ হাসিনার ক্রমাবনতির ইতিহাসও বিশ্লেষণ করতে পারবো।

বিএনপির এ নেতা আরও বলেন, শহীদ আবরার ফাহাদ দেশের জন্য, দেশের স্বার্থের জন্য এবং এদেশের মানুষের জন্য জীবন দিয়েছে। দেশের স্বার্থে, দেশের মানুষের পক্ষে আমাদের সবাইকে একইভাবে বক্তব্যে ও সোশ্যাল মিডিয়ায় স্বোচ্চার হতে হবে। আমাদের নীতি—‘সবার আগে বাংলাদেশ’।

‘সবার আগে বাংলাদেশ’ নীতি আমরা এ কারণে ঘোষণা করেছি, কারণ এ তিনটি শব্দের মধ্যে সারাদেশ নিহিত থাকবে। বাংলাদেশের মানুষের স্বার্থ নিহিত থাকবে। এ তিন শব্দের মধ্যে নিহিত আমাদের স্বাধীনতার মূলমন্ত্র। পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক চুক্তি কিংবা রাজনীতির যেকোনো সিদ্ধান্তে এ নীতিই হবে আমাদের মাপকাঠি’- যোগ করেন সালাহউদ্দিন আহমদ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি