খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তায় আনা হচ্ছে নতুন বুলেটপ্রুফ গাড়ি

Post Image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য নতুন ধরনের বুলেটপ্রুফ গাড়ি আনার উদ্যোগ নেওয়া হয়েছে। খালেদা জিয়ার জন্য একটি বিশেষ ডিজাইনের বুলেটপ্রুফ মিনিবাস কেনা হচ্ছে, আর তারেক রহমানের জন্য জিপ গাড়ি সংগ্রহের প্রক্রিয়া চলছে। গাড়ির মডেল বা ধরনের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

দলের পক্ষ থেকে ইতোমধ্যেই সরকারের কাছে এই দুই গাড়ি আমদানির বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্বাভাবিক থাকলে তিনি আগামী নির্বাচনে অংশ নেবেন এবং প্রচার কার্যক্রমও চালাবেন।

এ ধরনের গাড়ি আমদানির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি বা অনাপত্তিপত্র প্রয়োজন হয়। দেশের নিরাপত্তা বা অন্যান্য বিষয় পরীক্ষা করে পুলিশ বিষয়টি মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায়। এরপর মন্ত্রণালয় অনুমতি বা আপত্তি জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, “প্রায় পাঁচ মাস আগে বিএনপি তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি কেনার বিষয়ে নথি পাঠিয়েছে। স্পেশাল ব্রাঞ্চের (পুলিশের বিশেষ শাখা) প্রতিবেদনের ভিত্তিতে তখন অনুমোদন দেওয়া হয়েছিল।

এখন নতুন আবেদন এসেছে খালেদা জিয়ার গাড়ির জন্য, যার অনুমোদন সোমবার দেওয়া হয়েছে। গাড়ি জাপান থেকে আমদানি করা হবে।”

বিএনপির জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, তারেক রহমান দেশে ফিরবেন নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করলে। সরকারের পক্ষ থেকে দেশে ফেরার সময় তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলে, “তারেক রহমান দেশে ফিরলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিএনপির চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তাব্যবস্থা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) রয়েছে। এই বাহিনীতে ১০ জন সদস্য রয়েছেন, যারা বিশেষ পোশাকে দায়িত্ব পালন করেন।

নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, “সিএসএফের সক্ষমতা সীমিত। তারেক রহমান দেশে এলে প্রচার কার্যক্রম চালাতে হবে, তাই নিরাপত্তা ব্যবস্থা যথাসম্ভব শক্তিশালী করতে হবে। দেশে ফেরার পর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

লক্ষীপুরের রামগঞ্জে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতা শোকজ কেন্দ্রীয় সংগঠনের

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্তচর’ দাবি

নির্বাচন কমিশনকে কমেডি সেন্টার নয়, আস্থার কেন্দ্র হিসেবে দেখতে চায় জনগণ: পাটওয়ারী

রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শিবিরের

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

৩২ আসনে ফলাফল কারচুপির অভিযোগে আইনি লড়াই করবে জামায়াত জোট

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত : ড. আযাদ

নারী সেজে টিকটক করতেন ছাত্রদল নেতা রেদোয়ান

সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জামায়াতের

দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন, দলে যোগ দিতে পারেন যারা

জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এনসিপিকেই নিতে হবে