আ.লীগ নেতাকর্মীদের প্রতিহত করতে বিএনপি-জামায়াতের গোপালগঞ্জ প্রবেশ পথে বিক্ষোভ

Post Image

গোপালগঞ্জের চলমান অরাজকতা পরিস্থিতিতে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা দিয়ে গোপালগঞ্জ প্রবেশ পথে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট মোল্লাহাটের নেতাকর্মীরা।

আজ রবিবার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের সীমান্ত এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল থেকে আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। এ সময় তাদের ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’— এমন স্লোগান দিতে শোনা যায়।

এদিকে সকাল থেকেই গোপালগঞ্জ শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগে থেকেই জেলায় ট্রেন চলাচল বন্ধ থাকায় সড়ক ও রেল—দুই পথেই যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ফলে কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও জরুরি প্রয়োজনে যাতায়াত করতে চাওয়া ব্যক্তিরা ভোগান্তিতে পড়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই শহর ও জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।  

জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কারাগারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনেও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে ৫৮ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং ২ হাজারের বেশি পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ.লীগ নেতাকর্মীদের প্রতিহত করতে বিএনপি-জামায়াতের গোপালগঞ্জ প্রবেশ পথে বিক্ষোভ

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানো ‘১৮২ নাগরিকে’র মধ্যে আছেন ভারত সরকারের কর্মকর্তাসহ অন্য দেশের নাগরিকও

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া কোনো ঐক্য নয়: জামায়াত আমির

সোমবার সারা দেশে উপজেলা ও থানায় জামায়াতের বিক্ষোভ

সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব: সমাজকল্যাণমন্ত্রী

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী

সর্বাধিক পঠিত

খামেনির জানাজায় অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

‘চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, প্রথম স্ত্রীর একদিন’

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যুবদল নেতা গ্রেপ্তার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে আবার নির্বাচনের আগে সেটা বাতিল করে হাসিনার নির্বাচন করবে।

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

‘সারাদেশে বিএনপির নেতাকর্মীরা জীবন দিচ্ছে, সালাহউদ্দিন ও মীর শাহে আলমের ছেলেরা কোথায়?’

সুনামগঞ্জে শিবিরের নবীনবরণে ছাত্রদলের হাম/লা আহত ৪০

এনসিপির সঙ্গে জোট নিয়ে যা বললেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী