স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানো ‘১৮২ নাগরিকে’র মধ্যে আছেন ভারত সরকারের কর্মকর্তাসহ অন্য দেশের নাগরিকও

Post Image
শনিবার দিবাগত রাতে বিডিনিউজ “স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। একই খবর ওইদিন বিডিনিউজের আগে প্রকাশ করেছিল আওয়ামী লীগপন্থী প্রোপাগান্ডা ওয়েবসাইট বিডিডাইজেস্ট।
 
বিডিনিউজের প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে, “পাকিস্তান সফরে গিয়ে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের করা মন্তব্যের নিন্দা জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের ১৮২ নাগরিক।”
 
প্রতিবেদনে আরও বলা হয়েছে, “শনিবার বিবৃতিতে তারা বলেছেন, ভারতের ভূমিকা নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, তা “মুক্তিযুদ্ধের স্বীকৃত ঐতিহাসিক বাস্তবতাকে খণ্ডিত ও প্রশ্নবিদ্ধ করেছে।...আমরা এই বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।”
 
এরপর ১৮২ জন ‘নাগিরক’ এর নামের তালিকা দিয়েছে সংবাদমাধ্যমটি। লক্ষ্যণীয় যে, বিডিনিউজ এই ব্যক্তিদেরকে ‘বিভিন্ন অঙ্গনের ১৮২ নাগরিক’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে; যাতে স্পষ্ট করা হয়নি কোন কোন দেশের ‘বিভিন্ন অঙ্গনের নাগরিক’ তারা।
 
তালিকাটি বিশ্লেষণ করে দেখা গেছে, তাতে বাংলাদেশি নাগরিকের বাইরে ভারতীয় নাগরিকরাও রয়েছেন। আরও আছেন যুক্তরাজ্য, গ্রীস এবং জর্জিয়ার নাগরিকরাও।
 
এছাড়া তালিকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থীসহ উল্লেখযোগ্য অনেকে রয়েছে যারা অনলাইনে পলাতক আওয়ামী লীগের পক্ষে লেখালেখি করেন।
 
বিবৃতিদাতাদের মধ্যে অন্তত চারজন ভারতীয় নাগরিক দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত, যাদের একজন দেশটির সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা। তাদের একজন হলেন ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার যুগ্ম মহাপরিচালক ড. মধুলিকা সামন্ত। 
 
আরেকজন ভারতীয় নাগরিক ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ও পশ্চিমবঙ্গের ‘বাংলা পক্ষ’ সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা গার্গা চট্টোপাধ্যায়।
 
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সহকারী অধ্যাপক সৌমিক নন্দী মজুমদার এবং গুজরাটের জিএলএস ইউনিভার্সিটির শিক্ষক ড. দেবাশীষ ঘোরুইর নামও আছে এই তালিকায়।
 
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইমেরিটাস অধ্যাপক ও শিল্পী সুসান কলিন্স, একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিল্পী গ্যারি স্টিভেনস এবং লন্ডন স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক ডেভিড লুইস।
 
এ ছাড়া রয়েছেন গ্রিসের কবি ক্রিস্টোস কুকিস এবং জর্জিয়ার কবি ও অনুবাদক মানানা মাতিয়াশভিলি। বিডিনিউজের প্রতিবেদনে তাদের যথাক্রমে গ্রিসের ক্রিট ইন্টারন্যাশনাল পোয়েট্রি ফেস্টিভ্যালের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও জর্জিয়ার ককেশাস ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে।
 
প্রসঙ্গত, পাকিস্তান সফরে গত বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদে পাকিস্তানের সংসদ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চৌধুরী বীর বিক্রম বলেন, “১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, বরং দেশটির লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা।”

সুত্র- দ্য ডিসেন্ট

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ.লীগ নেতাকর্মীদের প্রতিহত করতে বিএনপি-জামায়াতের গোপালগঞ্জ প্রবেশ পথে বিক্ষোভ

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানো ‘১৮২ নাগরিকে’র মধ্যে আছেন ভারত সরকারের কর্মকর্তাসহ অন্য দেশের নাগরিকও

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া কোনো ঐক্য নয়: জামায়াত আমির

সোমবার সারা দেশে উপজেলা ও থানায় জামায়াতের বিক্ষোভ

সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব: সমাজকল্যাণমন্ত্রী

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী

সর্বাধিক পঠিত

খামেনির জানাজায় অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

‘চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, প্রথম স্ত্রীর একদিন’

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যুবদল নেতা গ্রেপ্তার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে আবার নির্বাচনের আগে সেটা বাতিল করে হাসিনার নির্বাচন করবে।

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

‘সারাদেশে বিএনপির নেতাকর্মীরা জীবন দিচ্ছে, সালাহউদ্দিন ও মীর শাহে আলমের ছেলেরা কোথায়?’

সুনামগঞ্জে শিবিরের নবীনবরণে ছাত্রদলের হাম/লা আহত ৪০

এনসিপির সঙ্গে জোট নিয়ে যা বললেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী