গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া কোনো ঐক্য নয়: জামায়াত আমির

Post Image

জাতীয় ঐক্যের জন্য গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এসব দাবি বাস্তবায়ন না হলে সরকারের সঙ্গে কোনো ঐক্য বা সহযোগিতা হবে না। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত বন্ধ করতে হবে।

তার ভাষ্য, “যা যেভাবে আছে থাকবে আর বিরোধী দল চৌকিদারের ভূমিকা পালন করবে— এমনটা ভাবার প্রয়োজন নেই। বিরোধী দল এত বোকা নয়।”

রবিবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের শহীদ আবদুস সালাম হলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির, প্রখ্যাত আলেম ও প্রবীণ রাজনীতিবিদ আল্লামা সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ডা. শফিকুর রহমান বলেন, “সংসদ অধিবেশনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে আমার ১৫ মিনিট কথা হয়েছে। প্রধানমন্ত্রী চায়ের দাওয়াত দিয়েছিলেন, আমি গিয়েছিলাম। আমরা তো জাতীয় ঐক্যের পক্ষে আছি। জাতীয় ঐক্য তো আপনারা নষ্ট করছেন। গণহত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়ন না করলে জাতীয় ঐক্য হবে না। এই দুটি মেনে নিলে জাতীয় ঐক্য হয়ে যাবে।”

তিনি বলেন, “যা যেভাবে আছে থাকবে আর বিরোধী দল চৌকিদারের ভূমিকা পালন করবে— এমনটা ভাবার প্রয়োজন নেই। বিরোধী দল এত বোকা নয়।”

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, “আঁতাত বাদ দিয়ে স্পষ্ট জানাতে হবে। শোকজ করা হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে তাদের নেতাকর্মীদের। কেন? কারণ তাদের আশ্রয়-প্রশ্রয়ে ভাগ-বাটোয়ারা করা হচ্ছে। এগুলো থেকে বের হয়ে না এলে কিসের ঐক্য সরকারের সঙ্গে?”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের সঙ্গে আঁতাত বাদ দেবেন, গণহত্যার বিচার করবেন এবং গণভোটের রায় বাস্তবায়ন করবেন। এর বাইরে ঐক্যও নেই, সহযোগিতাও নেই।”

সংসদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এখনো পরিবর্তনের পক্ষে আছি। যখন বুঝব এই সংসদ অকার্যকর, জাতির কোনো কাজে আসছে না, তখন আমরা বের হয়ে আসব।”

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ.লীগ নেতাকর্মীদের প্রতিহত করতে বিএনপি-জামায়াতের গোপালগঞ্জ প্রবেশ পথে বিক্ষোভ

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানো ‘১৮২ নাগরিকে’র মধ্যে আছেন ভারত সরকারের কর্মকর্তাসহ অন্য দেশের নাগরিকও

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া কোনো ঐক্য নয়: জামায়াত আমির

সোমবার সারা দেশে উপজেলা ও থানায় জামায়াতের বিক্ষোভ

সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব: সমাজকল্যাণমন্ত্রী

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী

সর্বাধিক পঠিত

খামেনির জানাজায় অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

‘চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, প্রথম স্ত্রীর একদিন’

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যুবদল নেতা গ্রেপ্তার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে আবার নির্বাচনের আগে সেটা বাতিল করে হাসিনার নির্বাচন করবে।

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

‘সারাদেশে বিএনপির নেতাকর্মীরা জীবন দিচ্ছে, সালাহউদ্দিন ও মীর শাহে আলমের ছেলেরা কোথায়?’

সুনামগঞ্জে শিবিরের নবীনবরণে ছাত্রদলের হাম/লা আহত ৪০

এনসিপির সঙ্গে জোট নিয়ে যা বললেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী