এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

Post Image

এবারও ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যেতে হবে এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করতে হবে।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথমদিনের প্রচারণার অংশ হিসেবে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে মধ্যরাতে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। ওই জনসভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম এবং সঞ্চালনায় ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. ইসরাইল মিয়া।


তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যেতে হবে এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করে লাইনে দাঁড়াতে হবে। কারণ এবারও ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে।


এসময় তিনি বিএনপি মনোনীত কিশোরগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী মাজাহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী এড. মো: জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী ড. উসমান ফারুক, কিশোরগঞ্জ-৫ আসনের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা ও কিশোরগঞ্জ-৬ আসনের প্রার্থী মো. শরীফুল আলমকে মঞ্চে পরিচয় করিয়ে দেন।


এদিকে কিশোরগঞ্জ-৪ আসনের প্রার্থী এড.ফজলুর রহমান জনসভায় আসার পথে পথিমধ্যে অসুস্থ হওয়ায় জনসভায় উপস্থিত হতে পারেননি। তিনি ভাগুলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


জনসভা ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় ছিল এপিবিএন, পুলিশ, র‍্যাব, আনসারসহ সাদাপোশাকে প্রশাসনের লোকজন নিরাপত্তায় নিয়োজিত ছিলো। পাশাপাশি জনসভাস্থলে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিএনপির পক্ষ থেকে ৩০০ নেতাকর্মী বেলনটিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। জনসভায় যোগ দিতে বিকাল ৪টার পর থেকেই ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা। এরআগে সিলেট মৌলভীবাজার, শেরপুর, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় পথসভায় করেন তারেক রহমান। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও তারেক রহমানের সফরসঙ্গী ছিলেন।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ.লীগ নেতাকর্মীদের প্রতিহত করতে বিএনপি-জামায়াতের গোপালগঞ্জ প্রবেশ পথে বিক্ষোভ

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানো ‘১৮২ নাগরিকে’র মধ্যে আছেন ভারত সরকারের কর্মকর্তাসহ অন্য দেশের নাগরিকও

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া কোনো ঐক্য নয়: জামায়াত আমির

সোমবার সারা দেশে উপজেলা ও থানায় জামায়াতের বিক্ষোভ

সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব: সমাজকল্যাণমন্ত্রী

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী

সর্বাধিক পঠিত

খামেনির জানাজায় অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

‘চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, প্রথম স্ত্রীর একদিন’

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যুবদল নেতা গ্রেপ্তার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে আবার নির্বাচনের আগে সেটা বাতিল করে হাসিনার নির্বাচন করবে।

এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

‘সারাদেশে বিএনপির নেতাকর্মীরা জীবন দিচ্ছে, সালাহউদ্দিন ও মীর শাহে আলমের ছেলেরা কোথায়?’

সুনামগঞ্জে শিবিরের নবীনবরণে ছাত্রদলের হাম/লা আহত ৪০

এনসিপির সঙ্গে জোট নিয়ে যা বললেন জামায়াতের সেক্রেটারি জেনারেল