সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব: সমাজকল্যাণমন্ত্রী

Post Image


মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাল্যবিবাহ নির্মূল করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় অগ্রাধিকার। এ জন্য সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমরা সবাই সচেতন না হলে বাল্যবিবাহ প্রতিরোধ করা দুরূহ হবে।

রোববার দুপুরে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ইউএনএফপিএ এবং ইউনিসেফের যৌথ অংশীদারিত্বে আয়োজিত ‘ইন্টার-মিনিস্টেরিয়াল ডায়ালগ অ্যান্ড ওয়ার্কশপ অন দ্য ন্যাশনাল প্ল্যান অব অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সব মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। সেই লক্ষ্য নিয়েই প্রতিটি মন্ত্রণালয় পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করে এবং তা বাস্তবায়নে কাজ করে। এ ক্ষেত্রে সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করলে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও কীভাবে বর্তমান বরাদ্দ ও অর্থ দিয়ে সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করা যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

মন্ত্রী আরো বলেন, সুশীল সমাজ, এনজিও এবং উন্নয়ন সহযোগীসহ সমাজের সর্বস্তরের মানুষ সরকারের সঙ্গে একযোগে কাজ করলেই দেশ থেকে বাল্যবিবাহ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হবে।

কর্মশালায় বক্তারা উল্লেখ করেন, দেশে বর্তমানে ৪৭ দশমিক ২ শতাংশ নারী ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বাল্যবিবাহের শিকার হন। ১৫ বছরের কম বয়সীদের ক্ষেত্রে বাল্যবিবাহের হার কমলেও ১৮ বছরের নিচে বাল্যবিবাহের পরিমাণ তুলনামূলকভাবে বেড়েছে।

বক্তারা আরো জানান, বর্তমানে দেশের ৪ হাজার ৮৮৩টি ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাব পরিচালিত হচ্ছে। প্রতিটি ইউনিয়নে ১০ থেকে ১৯ বছর বয়সী ৩০ জন করে কিশোর-কিশোরী এসব ক্লাবের সদস্য এবং ক্লাবগুলো বাল্যবিবাহ নির্মূলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব ক্লাবের প্রচেষ্টায় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ৫ হাজার ২৯৫টি বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম, বাংলাদেশে ইউএনএফপিএর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং এবং ইউনিসেফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি ইমানুয়েল অ্যাব্রিউক্স। উচ্চপর্যায়ের এই সংলাপে সরকারের ২৫টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিনিধিরা অংশ নেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ.লীগ নেতাকর্মীদের প্রতিহত করতে বিএনপি-জামায়াতের গোপালগঞ্জ প্রবেশ পথে বিক্ষোভ

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানো ‘১৮২ নাগরিকে’র মধ্যে আছেন ভারত সরকারের কর্মকর্তাসহ অন্য দেশের নাগরিকও

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া কোনো ঐক্য নয়: জামায়াত আমির

সোমবার সারা দেশে উপজেলা ও থানায় জামায়াতের বিক্ষোভ

সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব: সমাজকল্যাণমন্ত্রী

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী

সর্বাধিক পঠিত

খামেনির জানাজায় অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

‘চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, প্রথম স্ত্রীর একদিন’

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যুবদল নেতা গ্রেপ্তার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে আবার নির্বাচনের আগে সেটা বাতিল করে হাসিনার নির্বাচন করবে।

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

‘সারাদেশে বিএনপির নেতাকর্মীরা জীবন দিচ্ছে, সালাহউদ্দিন ও মীর শাহে আলমের ছেলেরা কোথায়?’

সুনামগঞ্জে শিবিরের নবীনবরণে ছাত্রদলের হাম/লা আহত ৪০

এনসিপির সঙ্গে জোট নিয়ে যা বললেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী