মিরপুরে মুশফিকের নামে হবে গ্যালারি, ‘১৫’ নম্বর জার্সিও যাবে অবসরে

Post Image

বাংলাদেশের হয়ে সবচেয়ে লম্বা ক্যারিয়ার এখন মুশফিকুর রহিমের। টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে অবসর নিলেও খেলে যাচ্ছেন টেস্টে। তবে আর তিন মাস পর সাদা জার্সিতেও দেখা যাবে না তাকে। ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসরে যাবেন তিনি। বিসিবি সভাপতি তামিম ইকবাল আজ বোর্ড সভা শেষে এই কথা জানিয়েছেন।

এদিকে বিশ্বস্ত সূত্রে ঢাকা পোস্ট নিশ্চিত হতে পেরেছে যে, মুশফিকের ১৫ নম্বর জার্সিকে বিসিবি সম্মান দেখিয়ে তুলে রাখতে চায়। এই ১৫ নম্বর জার্সি আর কারো গায়ে উঠবে না। এছাড়া মিরপুরে শেরে-ই বাংলার মাঠে একটি গ্যালারি হবে মুশফিকের নামে।

মুশফিককে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা আদর্শ হিসেবে উল্লেখ করে তামিম বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য তার অবদানের স্বীকৃতি দিতে চাই আমরা। সে অনেক অনেক ক্রিকেটারের, অনেক শিশুর আদর্শ। বিসিবির পক্ষ থেকে মুশফিকের জন্য বড় একটি উদযাপনের আয়োজন থাকবে। সময়ের সঙ্গে আরও কিছু বিষয় আপনারা জানতে পারবেন।’

এখন থেকে বিদায়ী টেস্ট পর্যন্ত মুশফিকের ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো সামনে আনার আহ্বান জানিয়েছেন তামিম, ‘এখন থেকে ফেব্রুয়ারিতে টেস্ট ম্যাচটি শুরু হওয়া পর্যন্ত আমরা শুধু মুশফিকের সুন্দর স্মৃতিগুলো, বাংলাদেশের ক্রিকেটের জন্য তার ভালো ও অসাধারণ অবদানগুলো মনে করতে চাই। বিসিবি, গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল, প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্য-সবাই মিলে তার স্মরণীয় মুহূর্তগুলো ফিরিয়ে আনতে চাই।’

সর্বশেষ খবর

মিরপুরে মুশফিকের নামে হবে গ্যালারি, ‘১৫’ নম্বর জার্সিও যাবে অবসরে

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মুশফিক

গোপালগঞ্জ থেকে ঘরোয়া লিগের ম্যাচ সরানোর সিদ্ধান্ত বাফুফের

গ্যাব্রিয়েলের সঙ্গে মাঠের লড়াই উপভোগ করেন হালান্ড

বাংলাদেশে আর্জেন্টিনার প্রতিনিধি দল

নেপাল লিগের ফাইনালে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার

জোহানেসবার্গে লিটন-ম্যাজিক, সেঞ্চুরির পর ডিসমিসালে বিশ্বরেকর্ড

৪শ’ রানে অলআউট বাংলাদেশ

সর্বাধিক পঠিত

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল

ইতিহাসের দ্বার প্রান্তে বাংলাদেশ

ব্রাজিলকে হারিয়ে টানা ৩ বার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে হাতাহাতির ঘটনায় তদন্তে নামছে ফিফা

বিপিএল আয়োজন করে কেন এত লোকসান, বুলবুলের কাছে জবাব চাইলেন তামিম

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

মেসিকে অধিনায়ক করেই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, বাদ কাতার বিশ্বকাপজয়ী তারকা

আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন

টিভিতে যে খেলা দেখবেন আজ