আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মুশফিক

Post Image


ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাতে যাচ্ছেন মুশফিকুর রহিম। আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে শেষবারের মতো সাদা জার্সিতে দেখা যাবে তাকে। আজ বিসিবির পরিচালনা পর্ষদের এক সভার পর মুশফিকের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। বিদায়ের জন্য ওই সিরিজটিই বেছে নিয়েছেন মুশফিক।

লর্ডসে ২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকের। চাইলে সেই লর্ডসেই অবসর নিতে পারতেন তিনি। লর্ডসে বছরের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। তবে ছন্দ হারানো মুশফিক সে পর্যন্ত অপেক্ষা করলেন না।

১০৮ টেস্টে মুশফিকের রান ৭০৬২। বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি খেলেছেন ১০০ টেস্ট। টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানও করেছেন মুশফিক। 

বাংলাদেশের এই কিংবদন্তি জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২২ সালে। এরপর সর্বশেষ ওয়ানডে খেলেন গত বছরে ফেব্রুয়ারিতে। বাংলাদেশের মিডলঅর্ডারের শূন্যতার জন্য অনেকে ওয়ানডেতে ফেরাতে বলেছিলেন মুশফিককে। কিন্তু ৩৯ বছর বয়সী মুশফিক সিদ্ধান্ত নিলেন থামার। দক্ষিণ আফ্রিকা সফরটিই তাই জাতীয় দলের হয়ে তার শেষ বিদেশ সফর।

সর্বশেষ খবর

মিরপুরে মুশফিকের নামে হবে গ্যালারি, ‘১৫’ নম্বর জার্সিও যাবে অবসরে

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মুশফিক

গোপালগঞ্জ থেকে ঘরোয়া লিগের ম্যাচ সরানোর সিদ্ধান্ত বাফুফের

গ্যাব্রিয়েলের সঙ্গে মাঠের লড়াই উপভোগ করেন হালান্ড

বাংলাদেশে আর্জেন্টিনার প্রতিনিধি দল

নেপাল লিগের ফাইনালে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার

জোহানেসবার্গে লিটন-ম্যাজিক, সেঞ্চুরির পর ডিসমিসালে বিশ্বরেকর্ড

৪শ’ রানে অলআউট বাংলাদেশ

সর্বাধিক পঠিত

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল

ইতিহাসের দ্বার প্রান্তে বাংলাদেশ

ব্রাজিলকে হারিয়ে টানা ৩ বার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে হাতাহাতির ঘটনায় তদন্তে নামছে ফিফা

বিপিএল আয়োজন করে কেন এত লোকসান, বুলবুলের কাছে জবাব চাইলেন তামিম

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

মেসিকে অধিনায়ক করেই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, বাদ কাতার বিশ্বকাপজয়ী তারকা

আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন

টিভিতে যে খেলা দেখবেন আজ