জুলাই আন্দোলনে ‘পিনাকীর ভূমিকা’, অক্সফোর্ডের বইয়ে বিশেষ বিশ্লেষণ

Post Image
  • জুলাই গণঅভ্যুত্থানে রাজপথের আন্দোলনের পাশাপাশি অনলাইন প্রচার, জনমত গঠন ও প্রবাসীদের সংগঠিত করার ক্ষেত্রে প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের ভূমিকা বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত একটি বইয়ে।

  • ‘দ্য অ্যানাটমি অব রিভোল্ট: দ্য জুলাই রেভল্যুশন অ্যান্ড দ্য স্ট্রাগল ফর ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শিরোনামের বইটি লিখেছেন মো. সাইদুল ইসলাম। এতে ‘দ্য পিনাকী ফ্যাক্টর: অনলাইন ডিসেন্ট, ডায়াসপোরা মোবিলাইজেশন অ্যান্ড ন্যারেটিভ পাওয়ার’ নামে একটি বিশেষ অংশ রাখা হয়েছে। বইটির ১৪৩ থেকে ১৪৫ পৃষ্ঠায় জুলাই আন্দোলনে পিনাকীর অনলাইন তৎপরতা, প্রবাসীদের সম্পৃক্ত করা এবং আন্দোলনের বয়ান তৈরিতে তার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে।

  • বইটিতে বলা হয়েছে, পিনাকী ইউটিউবে রাজনৈতিক বিশ্লেষণ, লাইভ সম্প্রচার ও দ্রুত প্রতিক্রিয়ামূলক ভিডিওর মাধ্যমে আন্দোলন চলাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্থানীয় ভাষা ও কথ্যভঙ্গি ব্যবহার করে রাজনৈতিক ও আইনি বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরতেন তিনি। পাশাপাশি আন্দোলনের ভিডিও, ছবি, সাক্ষাৎকার এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনও নিজের প্ল্যাটফর্মে শেয়ার করতেন।

  • লেখকের বিশ্লেষণে উঠে এসেছে, পিনাকীর অনলাইন কার্যক্রম শুধু বাংলাদেশের ভেতরেই সীমাবদ্ধ ছিল না। প্রবাসী বাংলাদেশিদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করা এবং বিদেশে বিক্ষোভ, দূতাবাসের সামনে কর্মসূচি ও স্মরণসভা আয়োজনেও তাঁর ভূমিকা ছিল। একই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি পশ্চিমা নীতিনির্ধারকদের কাছে তুলে ধরার ক্ষেত্রেও তাঁর অনলাইন তৎপরতা ভূমিকা রেখেছে বলে বইটিতে উল্লেখ করা হয়েছে।

  • তবে লেখক পিনাকীকে জুলাই আন্দোলনের একক নেতা বা সংগঠক হিসেবে উপস্থাপন করেননি। বরং শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের পাশাপাশি ডিজিটাল পরিসরে জনমত তৈরি, তথ্য ছড়িয়ে দেওয়া এবং আন্দোলনের বয়ান আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাকে একজন প্রভাবশালী অংশগ্রহণকারী হিসেবে মূল্যায়ন করেছেন। বইটিতে পিনাকীর পাশাপাশি তাসনিম খলিল, ইলিয়াস হোসেন, সাইফুর সাগর ও জুলকারনাইন সায়েরের মতো অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকাও আলোচনায় এসেছে। সামগ্রিকভাবে লেখকের বিশ্লেষণে জুলাই গণঅভ্যুত্থানে রাজপথের আন্দোলনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল যোগাযোগের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

জুলাই আন্দোলনে ‘পিনাকীর ভূমিকা’, অক্সফোর্ডের বইয়ে বিশেষ বিশ্লেষণ

একাত্তরে বাঙালিদের পাশে নয়, পাকিস্তানকে দুর্বল করতে কাজ করেছে ভারত: স্পিকার

‘গঙ্গার পানিচুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত’

‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

ছাত্রদল নেতা জনিকে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা: ১১ বছর পর এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

জনগণের নিরাপত্তার প্রয়োজনে কঠোর হবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা

ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

সর্বাধিক পঠিত

প্রাথমিক বিদ্যালয়ে জিয়া পরিবারের তিন বই রাখার নির্দেশনা বাতিল

উৎপাদন খরচে হিমশিম, লোকসানের শঙ্কায় পশু খামারিরা

চীনের পথে প্রধানমন্ত্রী

তারেক রহমানকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী

ভাগ্য খুলছে আড়াই শতাধিক কর্মকর্তার

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই চলছে

হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

বাজেট অধিবেশন শুরু আজ

দুর্নীতিবাজরা দেশের রন্ধে রন্ধে প্রবেশ করছে: মুফতি রেজাউল করীম