একাত্তরে বাঙালিদের পাশে নয়, পাকিস্তানকে দুর্বল করতে কাজ করেছে ভারত: স্পিকার

Post Image
  • ১৯৭১ সালে ভারত বাঙালিদের সহায়তা করার পরিবর্তে পাকিস্তানকে দুর্বল করার উদ্দেশ্যে কাজ করেছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এ ছাড়া গত ১৫ বছর ধরে ভারত বাংলাদেশকে শোষণ করেছে এবং উপনিবেশের মতো আচরণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্পিকার। 

  • পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ স্বৈরাচার প্রত্যাখ্যান করেছে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। তাঁর অভিযোগ, ১৯৭১ সালেও বাংলাদেশের মানুষ গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছিল। এ সময় আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলেও আখ্যা দেন তিনি।

  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে স্পিকার বলেন, ভারত তাঁকে ফেরত না দিলে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যেতে পারে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই তাঁকে ফেরত চেয়ে আসছে বাংলাদেশ।

  • হাফিজ উদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে কারাগারে যেতে হবে। আগামী ১০ বছরেও তাঁর দেশে ফেরার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি। এ ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি সরকার বিবেচনা করছে বলেও জানান স্পিকার।

  • পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে স্পিকার কাশ্মীর সংকটের সমাধানে জাতিসংঘের প্রস্তাব অনুসরণের আহ্বান জানান। আন্তঃসংসদীয় ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রার্থীর প্রতি পাকিস্তানের সমর্থনের প্রশংসা করে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

  • পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে দেশটিতে রয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ। গত ২৩ নভেম্বর শুরু হওয়া এ সফর বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর।

  • সফরে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা, প্রতিনিধিদল বিনিময় ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বাংলাদেশের স্পিকার।

  • সূত্র: নিউজ ১৮

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

জুলাই আন্দোলনে ‘পিনাকীর ভূমিকা’, অক্সফোর্ডের বইয়ে বিশেষ বিশ্লেষণ

একাত্তরে বাঙালিদের পাশে নয়, পাকিস্তানকে দুর্বল করতে কাজ করেছে ভারত: স্পিকার

‘গঙ্গার পানিচুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত’

‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

ছাত্রদল নেতা জনিকে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা: ১১ বছর পর এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

জনগণের নিরাপত্তার প্রয়োজনে কঠোর হবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা

ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

সর্বাধিক পঠিত

প্রাথমিক বিদ্যালয়ে জিয়া পরিবারের তিন বই রাখার নির্দেশনা বাতিল

উৎপাদন খরচে হিমশিম, লোকসানের শঙ্কায় পশু খামারিরা

চীনের পথে প্রধানমন্ত্রী

তারেক রহমানকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী

ভাগ্য খুলছে আড়াই শতাধিক কর্মকর্তার

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই চলছে

হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

বাজেট অধিবেশন শুরু আজ

দুর্নীতিবাজরা দেশের রন্ধে রন্ধে প্রবেশ করছে: মুফতি রেজাউল করীম