কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা

Post Image


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত হয়েছিলেন, কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের এমন প্রবাসী ভোটারদের আসন্ন উপনির্বাচনে ভোটদানে সম্মতির নোটিফিকেশন দেওয়া হবে। ২৬ নভেম্বরের সম্মতি প্রাপ্তির পর প্রবাসের ঠিকানায় ব্যালট পাঠানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসির পরিচালক (গণসংযোগ) মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানিয়েছেন।

ইসি জানায়, প্রবাসে বসবাসরত কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটাররা যারা ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেননি, তারা নতুনভাবে অ্যাপে ২৬ নভেম্বরের মধ্যে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন।

আগামী ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

এ আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাছাই করবেন ৭ ডিসেম্বর।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময়সীমা ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

ছাত্রদল নেতা জনিকে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা: ১১ বছর পর এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

জনগণের নিরাপত্তার প্রয়োজনে কঠোর হবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা

ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের মামলা: ট্রাইব্যুনালে আজ যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল

আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত

টকশো-ফেসবুকে আ.লীগের পক্ষে সাফাই গাইলে ব্যবস্থা চেয়ে রিট

সর্বাধিক পঠিত

চীনের পথে প্রধানমন্ত্রী

উৎপাদন খরচে হিমশিম, লোকসানের শঙ্কায় পশু খামারিরা

ভোট দিতে উত্তরাঞ্চলের মানুষের বাড়ি ফেরার শেষ ভরসা ট্রেনের ছাদ!

প্রাথমিক বিদ্যালয়ে জিয়া পরিবারের তিন বই রাখার নির্দেশনা বাতিল

ভাগ্য খুলছে আড়াই শতাধিক কর্মকর্তার

তারেক রহমানকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী

হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই চলছে

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

দুর্নীতিবাজরা দেশের রন্ধে রন্ধে প্রবেশ করছে: মুফতি রেজাউল করীম