প্রাথমিক বিদ্যালয়ে জিয়া পরিবারের তিন বই রাখার নির্দেশনা বাতিল

Post Image

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে তিনটি নির্দিষ্ট বই রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। এর মধ্যে দুটি বই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা। আরেকটি বইয়ের লেখক প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ওই নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৬ জুলাই) মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলির সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‌‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণের জন্য গত ৩ জুন জারি করা পত্রটি নির্দেশক্রমে বাতিল করা হলো।

গত ৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে (ডিপিই) জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের তিনটি বই সংরক্ষণের নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে বলা হয়েছিল, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে যেন এ তিনটি বইয়ের অন্তত এক সেট রাখা হয়, তা নিশ্চিত করতে হবে।

বই তিনটি হলো- ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’। মাহফুজ উল্লাহর লেখা প্রথম দুটি বই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনী এবং তৃতীয় বইটি প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা। তিনটি বই-ই জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

প্রাথমিক বিদ্যালয়ে জিয়া পরিবারের তিন বই রাখার নির্দেশনা বাতিল

যমুনা সার কারখানায় আওয়ামীপন্থি ১৬০ শ্রমিকের প্রবেশে বাধা

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, বাংলাদেশিসহ ২০০ বিদেশি আটক

জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

রুদ্ধশ্বাস লড়াইয়ে মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

১৪ ডিআইজিসহ পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সর্বাধিক পঠিত

আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তাপস গ্রেফতার

বিরোধীদলীয় নেতার স্বীকৃতি পেলেন জামায়াত আমির

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে: আলী রীয়াজ

২০২৬ সালের বেশি ও কম সময় রোজা রাখবে যেসব দেশ

ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না হওয়ার খবর আবারও নাকচ করলেন ট্রাম্প

ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি তারিখ ঘোষণা

হাদির মৃত্যুতে মা‌র্কিন দূতাবাসের শোক প্রকাশ