বাজেট অধিবেশন শুরু আজ

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) শুরু হচ্ছে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। অধিবেশনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। নতুন সরকারের অধীনে এটি হবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম জাতীয় বাজেট।

সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন।

সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ সময় ধরে চলে। অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

আসন্ন বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করা। প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার সম্ভাব্য বাজেট বাস্তবায়ন বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় কঠিন হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

সংসদ এলাকা ঘিরে বিশেষ নিরাপত্তা

বাজেট অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ জুন রাত ১২টা থেকে সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকর দ্রব্য বহনসহ সব ধরনের রাজনৈতিক ও জনসমাবেশ নিষিদ্ধ থাকবে।

মহাখালী, বাংলামোটর, ফার্মগেট, শ্যামলী, ধানমন্ডি, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ এবং জাতীয় সংসদ ভবন সংলগ্ন বিস্তীর্ণ এলাকা এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

আসন্ন বাজেটে বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হচ্ছে: তথ্য উপদেষ্টা

এক রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল

ইতিহাস গড়ে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয় বাংলাদেশের

বাজেট অধিবেশন শুরু আজ

‘জামায়াত, এনসিপি ও রুমিন আপার বক্তব্যে বেশ মিল’

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহী তুরস্ক

বনখেকোদের পর মাটিখেকোদের কবলে আনোয়ারার গহিরা প্যারাবন

আড়াই ঘণ্টা পর পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার

সর্বাধিক পঠিত

রাজধানীতে আজ কোথায় কি কর্মসূচি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিট মুনাফা ৭৮৫ কোটি

গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা

অস্ট্রেলিয়ায় পাচার হওয়া অর্থ ফেরাতে চায় সরকার

হাদি হত্যার বিচার ও ফ্যাসিস্টদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণঅধিকারের বিক্ষোভ

বিএনপি নেতা এপোলো ও মারুফ মল্লিকের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলার আবেদন

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

নির্বাচন ঘিরে মাঠে নামছেন ১ হাজার ৫১ ম্যাজিস্ট্রেট

যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে ভোটার নিবন্ধন শুরু হচ্ছে আজ