আগরতলায় আ. লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান

Post Image
  • পশ্চিমবঙ্গ ও যশোরের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শনের পর এবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

  • আজ বুধবার দুপুর ১টার দিকে দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে অবতরণ করে।

  • স্থানীয় ও দলীয় বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, প্রতিনিধি দলটিতে জাহাঙ্গীর কবির নানক ছাড়াও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও ৭ থেকে ৮ জন নেতা রয়েছেন। বিকেলে তাদের আগরতলা-আখাউড়া স্থলবন্দর এলাকা ঘুরে দেখার কথা রয়েছে।

  • ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব স্থলবন্দর ব্যবহার করে দেশে ফেরার চেষ্টা করতে পারেন বলে আলোচনা রয়েছে, আগরতলা-আখাউড়া স্থলবন্দর তার মধ্যে অন্যতম।

  • এদিকে আওয়ামী লীগ নেতাদের আগরতলা স্থলবন্দরে আসার খবরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর প্রতিবাদে বিকেল ৪টায় বুধবার স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আখাউড়া স্থলবন্দর অভিমুখে অবস্থান করার প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে। ইতোমধ্যেই বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী স্থলবন্দর এলাকায় জড়ো হয়ে অবস্থান করছেন।

  • এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ফ্যাসিস্ট সরকার ২০২৪ এর ৫ আগস্টের পর ভারতে পালিয়ে গিয়েছে। আমরা ইতোমধ্যে খবর পেয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি সীমান্তবর্তী উপজেলা রয়েছে। যেকোনো একটি প্রবেশপথ দিয়ে নাশকতা করার জন্য তারা জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্ব প্রবেশ করার চেষ্টা করছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: জামায়াত

বহিষ্কৃত নেতাদের দলে ফেরাচ্ছে বিএনপি, রুমিনের রহস্যময় স্ট্যাটাস

ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি

আগরতলায় আ. লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান

বিচার বিভাগ ডিজিটালাইজড না হলে আইনজীবীদের প্রতি আস্থা কমবে: শিশির মনির

ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার অভিযোগ, দায় অস্বীকার শিবিরের

ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন চরমোনাই পীর ফজলুল করীম: মামুনুল হক

২০২৩ সালে অবসর নিলেও এখনো পেনশন পাননি শ্বশুর, জানালেন হাসনাত

সর্বাধিক পঠিত

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে যারা

গণফোরাম, গনঅধিকার, আমজনতার দল হয়ে এখন বিএনপিতে রেজা কিবরিয়া

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ

জাতীয় সংসদের সামনে ১১ দলীয় ঐক্যের মানববন্ধন

মওলানা ভাসানীর মার্কা চুরি হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতি এখন অনেকের কাছে এক ধরনের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে: শিবির সভাপতি

কলকাতায় মোশাররফ করিম দম্পতিকে হেনস্থার নিন্দা এনসিপির, জড়িতদের শাস্তির দাবি

কোন অপশক্তি কোরআনের আলো নিভাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না