ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার অভিযোগ, দায় অস্বীকার শিবিরের

Post Image

চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজ শাখার মুখ্য সংগঠকসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রশক্তি। তবে হামলার অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে কেন্দ্র করে নিজেদের ওপর দায় চাপানোর অপচেষ্টা চলছে বলে পাল্টা দাবি করেছে ছাত্রশিবির।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ তুলে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায় জাতীয় ছাত্রশক্তি।

সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী কলেজ শাখার নেতাদের নিয়ে ক্যাম্পাস পরিদর্শন এবং কলেজ প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। এ সময় স্থানীয় ছাত্রশিবিরের পরিচিত নেতাকর্মীরা নিজেদের সাংগঠনিক পরিচয় গোপন করে তাদের কার্যক্রমে বাধা দেন এবং অতর্কিত হামলা চালান।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক প্রশাসনিক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে ছাত্রশক্তি। পাশাপাশি অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। ছাত্রশিবিরকে হামলা ও সন্ত্রাসের রাজনীতি ছেড়ে সহাবস্থান ও গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসার আহ্বানও জানানো হয়।

তবে ছাত্রশক্তির অভিযোগ অস্বীকার করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে সংগঠনটির চট্টগ্রাম মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক দাবি করেন, হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রশিবিরের কোনো সাংগঠনিক কমিটি নেই। একটি ঘটনাকে কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে ছাত্রশিবিরের ওপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে ছাত্রশক্তির নেতাকর্মীরা।

বিবৃতিতে বলা হয়, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীসহ কয়েকজন বহিরাগত কলেজ অধ্যক্ষের কক্ষে বিভিন্ন ইস্যুতে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় টেবিলে আঘাত করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন তারা।

ছাত্রশিবিরের দাবি, পরে তারা কক্ষ থেকে বের হয়ে মিছিল ও উসকানিমূলক স্লোগান দিতে শুরু করলে সাধারণ শিক্ষার্থীরা তাদের কর্মকাণ্ড প্রত্যাখ্যান করেন।

বিবৃতিতে আরও বলা হয়, ছাত্রশক্তি সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের পুরোনো দমনমূলক ও ট্যাগিংয়ের রাজনীতি চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। সাধারণ শিক্ষার্থীরা এ ধরনের অপরাজনীতি প্রত্যাখ্যান করেছে। ছাত্রশিবিরের নামে মিথ্যা দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা বন্ধেরও দাবি জানানো হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার অভিযোগ, দায় অস্বীকার শিবিরের

ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন চরমোনাই পীর ফজলুল করীম: মামুনুল হক

২০২৩ সালে অবসর নিলেও এখনো পেনশন পাননি শ্বশুর, জানালেন হাসনাত

আ. লীগের ইন্ধনে আমিরের ভিসা নিয়ে ‘অপপ্রচার’, জামায়াত বলছে— ‘গুরুত্ব দেয়নি অস্ট্রেলিয়া’

‘আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াওয়ের ফলে গোপালগঞ্জে চুয়াত্তরের মতো দুর্ভিক্ষ নেমে এসেছে’

নারী নির্যাতন মামলার দীর্ঘসূত্রতা কমাতে পর্যাপ্ত বিচারক নিয়োগসহ মহিলা জামায়াতের ৭ দফা দাবি

টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার একযোগে পদত্যাগ

সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে হবে: জামায়াত আমির

সর্বাধিক পঠিত

আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে যারা

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

জাতীয় সংসদের সামনে ১১ দলীয় ঐক্যের মানববন্ধন

ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ

রাজনীতি এখন অনেকের কাছে এক ধরনের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে: শিবির সভাপতি

সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

মওলানা ভাসানীর মার্কা চুরি হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির সঙ্গে জোট নিয়ে যা বললেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

গণফোরাম, গনঅধিকার, আমজনতার দল হয়ে এখন বিএনপিতে রেজা কিবরিয়া