ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন চরমোনাই পীর ফজলুল করীম: মামুনুল হক

Post Image


মরহুম পীর সাহেব চরমোনাই সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম (রহ.) এ দেশের দ্বীনি শিক্ষা ও ইসলামী আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম এবং তিনি দ্বীনি খেদমত ও ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বুধবার পীর সাহেব চরমোনাই (রহ.)-এর বর্ণাঢ্য জীবন ও কর্মের স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে মাওলানা মামুনুল হক লেখেন, পীর সাহেব চরমোনাই (রহ.) ছিলেন এ দেশের দ্বীনি অঙ্গন ও ইসলামী রাজনীতির এক সুপরিচিত ব্যক্তিত্ব। ১৯৩৫ সালে বরিশালের চরমোনাইয়ে জন্মগ্রহণ করা এই আলেম শৈশবেই পিতা হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ ইসহাক (রহ.)-এর কাছে দ্বীনি শিক্ষার হাতেখড়ি নেন। পরবর্তীতে ঢাকার জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগে অধ্যয়ন করেন এবং ১৯৫৭ সালে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।

গুরু-শিষ্যের সম্পর্কের কথা উল্লেখ করে মামুনুল হক জানান, লালবাগ মাদরাসায় তার শিক্ষকদের অন্যতম ছিলেন শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.) এবং পীর সাহেব চরমোনাই ছিলেন তার আব্বাজানের গুরুত্বপূর্ণ ছাত্রদের একজন।

পীর সাহেব চরমোনাইয়ের কর্মজীবন ও রাজনৈতিক অবদান তুলে ধরে পোস্টে আরও বলা হয়, ১৯৫৭ সালে দাওরায়ে হাদিস সম্পন্ন করার পর চরমোনাই মাদরাসায় হাদিসের দরসদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয় এবং দীর্ঘদিন তিনি সেখানে হাদিসের খেদমত করেন। পরবর্তীতে ১৯৮৭ সালের ১৩ মার্চ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ) প্রতিষ্ঠার উদ্যোগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইসলামী আদর্শভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তার রাজনৈতিক পথচলা এ দেশের ইসলামী আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে।

কওমি মাদরাসা শিক্ষার সরকারি স্বীকৃতি আদায়ের আন্দোলনে পীর সাহেব চরমোনাইয়ের স্মরণীয় অবদানের কথা স্মরণ করে মামুনুল হক লেখেন, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.)-এর নেতৃত্বে কওমি শিক্ষার স্বীকৃতির দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, পীর সাহেব চরমোনাই (রহ.) তাতে সক্রিয়ভাবে শরিক হন। ২০০৫ সালে পল্টন ময়দানে কওমি মাদরাসা জাতীয় ছাত্র কনভেনশন এবং পরবর্তীতে মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচিতে তিনি শায়খুল হাদীস (রহ.)-এর পাশে দাঁড়িয়েছিলেন। দ্বীনি শিক্ষার মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সেই সংগ্রামে তাঁর অংশগ্রহণ ছিল আন্তরিকতা ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

পোস্টের শেষে মাওলানা মামুনুল হক মরহুম পীর সাহেব চরমোনাই (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার অভিযোগ, দায় অস্বীকার শিবিরের

ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন চরমোনাই পীর ফজলুল করীম: মামুনুল হক

২০২৩ সালে অবসর নিলেও এখনো পেনশন পাননি শ্বশুর, জানালেন হাসনাত

আ. লীগের ইন্ধনে আমিরের ভিসা নিয়ে ‘অপপ্রচার’, জামায়াত বলছে— ‘গুরুত্ব দেয়নি অস্ট্রেলিয়া’

‘আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াওয়ের ফলে গোপালগঞ্জে চুয়াত্তরের মতো দুর্ভিক্ষ নেমে এসেছে’

নারী নির্যাতন মামলার দীর্ঘসূত্রতা কমাতে পর্যাপ্ত বিচারক নিয়োগসহ মহিলা জামায়াতের ৭ দফা দাবি

টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার একযোগে পদত্যাগ

সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে হবে: জামায়াত আমির

সর্বাধিক পঠিত

আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে যারা

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

জাতীয় সংসদের সামনে ১১ দলীয় ঐক্যের মানববন্ধন

ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ

রাজনীতি এখন অনেকের কাছে এক ধরনের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে: শিবির সভাপতি

সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

মওলানা ভাসানীর মার্কা চুরি হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির সঙ্গে জোট নিয়ে যা বললেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

গণফোরাম, গনঅধিকার, আমজনতার দল হয়ে এখন বিএনপিতে রেজা কিবরিয়া