২০২৩ সালে অবসর নিলেও এখনো পেনশন পাননি শ্বশুর, জানালেন হাসনাত

Post Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর শ্বশুর ২০২৩ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। অবসরের এতদিন পরেও তিনি এখনো পেনশনের অর্থ পাননি বলে অভিযোগ তুলেছেন হাসনাত আব্দুল্লাহ। 

আজ বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কবি কাজী নজরুল ইসলাম হলে ‌‘অবসরপ্রাপ্ত শিক্ষকদের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে অভিযোগ তুলেন। অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমার শ্বশুর ২০২৩ সালে রিটায়ারমেন্টে (অবসরপ্রাপ্ত হয়েছেন) আসছেন, এখন প্রায় ২০২৭ সাল চলে আসছে। উনার হয়তো ধারণা যে, আমার ঘরে এমপি থাকার পরেও আমি টাকাটা (পেনশনের) পাই না।”

তিনি বলেন, “বাস্তবতা নির্মম বাস্তবতা। উনি মূলত নিরহ প্রকৃতির এবং মাধ্যমিক পর্যায়ের ইংরেজি শিক্ষক ছিলেন। আমি নিজ থেকে দেখি তো। উনার সম্মানজনক জীবন পরিচালনা করার জন্য মনে হচ্ছে যে, উনি রাষ্ট্রের কাছে অনুদান চাচ্ছেন।”

এই এনসিপি নেতা আরও বলেন, “উনাদের (শিক্ষক) নিজেদের জমানো টাকা এটা। নিজের বেতন থেকে সারাটা জীবন দিয়ে দিয়ে সরকারকে দিয়েছে। সরকার এটা থেকে বিভিন্ন ব্যয় নির্বাহ করেছে। এরপর আজকে যখন উনারা রিটায়ারমেন্টে আসছে, উনাদেরকে দেওয়ার বেলায় টাকা নাই।”

হাসনাত আব্দুল্লাহ শিক্ষকদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনাদের টাকা দিয়ে কিন্তু অন্যদের পেনশন হয়, আপনাদের টাকা দিয়ে কিন্তু রাষ্ট্রের অন্যান্য খরচ চলে। কিন্তু আপনাকে দেয়ার সময় টাকা নাই।”

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার অভিযোগ, দায় অস্বীকার শিবিরের

ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন চরমোনাই পীর ফজলুল করীম: মামুনুল হক

২০২৩ সালে অবসর নিলেও এখনো পেনশন পাননি শ্বশুর, জানালেন হাসনাত

আ. লীগের ইন্ধনে আমিরের ভিসা নিয়ে ‘অপপ্রচার’, জামায়াত বলছে— ‘গুরুত্ব দেয়নি অস্ট্রেলিয়া’

‘আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াওয়ের ফলে গোপালগঞ্জে চুয়াত্তরের মতো দুর্ভিক্ষ নেমে এসেছে’

নারী নির্যাতন মামলার দীর্ঘসূত্রতা কমাতে পর্যাপ্ত বিচারক নিয়োগসহ মহিলা জামায়াতের ৭ দফা দাবি

টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার একযোগে পদত্যাগ

সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে হবে: জামায়াত আমির

সর্বাধিক পঠিত

আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে যারা

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

জাতীয় সংসদের সামনে ১১ দলীয় ঐক্যের মানববন্ধন

ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ

রাজনীতি এখন অনেকের কাছে এক ধরনের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে: শিবির সভাপতি

সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

মওলানা ভাসানীর মার্কা চুরি হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির সঙ্গে জোট নিয়ে যা বললেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

গণফোরাম, গনঅধিকার, আমজনতার দল হয়ে এখন বিএনপিতে রেজা কিবরিয়া