রাশেদ খাঁন

‘আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াওয়ের ফলে গোপালগঞ্জে চুয়াত্তরের মতো দুর্ভিক্ষ নেমে এসেছে’

Post Image

আওয়ামী লীগ সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াওয়ের ফলে গোপালগঞ্জে ১৯৭৪ সালের দুর্ভিক্ষ নেমে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 

তিনি বলেছেন, ‘এহেন অচলাবস্থা দূর করে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে গোপালগঞ্জের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে গোপালগঞ্জের সাধারণ মানুষকে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।’

আজ বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

ফেসবুকে পোস্টে রাশেদ খাঁন লেখেন, “গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের সাম্প্রতিক সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনায় এক ভয়াবহ অচলাবস্থা তৈরি হয়েছে। রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে, সড়কপথে যানবাহন চলাচলে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কায় যাত্রীরা গোপালগঞ্জের ওপর দিয়ে যাতায়াত করতেও নিরাপত্তাহীনতায় ভুগছেন।”

তিনি বলেন, “পেট্রোল পাম্প, বিদ্যুৎ সরবরাহ, থানা, হাসপাতাল, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও প্রতিষ্ঠানের কার্যক্রমও স্থবির হয়ে পড়ছে। বিভিন্ন প্রতিষ্ঠানকেন্দ্রিক যে বিশাল সাপ্লাই চেইন, সেটিও নিয়মিত চালু রাখা কঠিন হয়ে পড়েছে।”

তিনি আরও বলেন, “সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও নিজেদের এখন গোপালগঞ্জে নিরাপদ মনে করছেন না এবং স্বাভাবিক দায়িত্ব পালন ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এ ছাড়া থানা পুড়িয়ে দেওয়ার ফলে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের স্বাভাবিক কার্যক্রম চালু করতে পারছে না। এমনকি পুনরায় হামলা ও অগ্নিসন্ত্রাসের আশঙ্কায় পুড়িয়ে দেওয়া থানাগুলোর সংস্কার কার্যক্রমও শুরু করা সম্ভব হচ্ছে না।”

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, “এতে করে পুলিশের অনুপস্থিতিতে গোপালগঞ্জ এখন নানা অপরাধ-অপকর্মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এ ক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বলা যায়, আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও এবং ভাঙচুরের ফলে গোপালগঞ্জে এখন ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষ নেমে এসেছে।”

রাশেদ খাঁন বলেন, “এমতাবস্থায় গোপালগঞ্জের এহেন অচলাবস্থা দূর করে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে গোপালগঞ্জের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে গোপালগঞ্জের সাধারণ মানুষকে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। গোপালগঞ্জের জনগণ যত দ্রুত এসব অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারবেন, তত দ্রুত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, ইনশাআল্লাহ।”

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার অভিযোগ, দায় অস্বীকার শিবিরের

ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন চরমোনাই পীর ফজলুল করীম: মামুনুল হক

২০২৩ সালে অবসর নিলেও এখনো পেনশন পাননি শ্বশুর, জানালেন হাসনাত

আ. লীগের ইন্ধনে আমিরের ভিসা নিয়ে ‘অপপ্রচার’, জামায়াত বলছে— ‘গুরুত্ব দেয়নি অস্ট্রেলিয়া’

‘আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াওয়ের ফলে গোপালগঞ্জে চুয়াত্তরের মতো দুর্ভিক্ষ নেমে এসেছে’

নারী নির্যাতন মামলার দীর্ঘসূত্রতা কমাতে পর্যাপ্ত বিচারক নিয়োগসহ মহিলা জামায়াতের ৭ দফা দাবি

টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার একযোগে পদত্যাগ

সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে হবে: জামায়াত আমির

সর্বাধিক পঠিত

আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে যারা

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

জাতীয় সংসদের সামনে ১১ দলীয় ঐক্যের মানববন্ধন

ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ

রাজনীতি এখন অনেকের কাছে এক ধরনের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে: শিবির সভাপতি

সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

মওলানা ভাসানীর মার্কা চুরি হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির সঙ্গে জোট নিয়ে যা বললেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

গণফোরাম, গনঅধিকার, আমজনতার দল হয়ে এখন বিএনপিতে রেজা কিবরিয়া