টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার একযোগে পদত্যাগ

Post Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতা একযোগে পদত্যাগ করেছেন। দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষের কথা জানিয়ে তারা নিজ নিজ পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারে বোরহানের দোকানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন- পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সদস্য মো. আফজাল শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং সদস্য মোহাম্মদ জামাল মোল্লা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, দীর্ঘদিন ধরে তারা পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তুষ্ট হওয়ায় স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। নিজ নিজ পদ ছাড়াও দলের প্রাথমিক সদস্যপদ থেকেও তারা পদত্যাগ করেছেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ভবিষ্যতে বিএনপি কিংবা দলটির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তারা আর সম্পৃক্ত থাকবেন না। তাদের এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বেচ্ছায় নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কারও চাপ, প্ররোচনা বা প্রভাব ছিল না বলেও দাবি করেন তারা।

একই ইউনিয়ন বিএনপির ছয় নেতার একযোগে পদত্যাগের ঘটনায় পাটগাতী ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার একযোগে পদত্যাগ

সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে হবে: জামায়াত আমির

জুলাই অভ্যুত্থানের ইতিহাস নিয়ে বই, ‘শহীদদের আমানত’: তাজুল ইসলাম

রক্তের নেশা মেটেনি পতিত ফ্যাসিবাদী সন্ত্রাসীদের, চরিত্রেও কোনো পরিবর্তন আসেনি: নাহিদ ইসলাম

আগামীতে পোশাকশ্রমিকদের আর আন্দোলন করা লাগবে না: রাশেদ খাঁন

তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার

পাবনায় অবৈধভাবে ৪৮ বস্তা সার মজুতের অভিযোগে ২ ডিলারকে জরিমানা

সিদ্ধিরগঞ্জে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা, আসামি ছাত্রদল নেতাসহ ১৪

সর্বাধিক পঠিত

ঢাকা কলেজে ছাত্রদলের হামলায় আহত শিবির নেতার অবস্থা আশঙ্কাজনক

আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে ১১ দলীয় ঐক্য

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে যারা

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

জাতীয় সংসদের সামনে ১১ দলীয় ঐক্যের মানববন্ধন

সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতি এখন অনেকের কাছে এক ধরনের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে: শিবির সভাপতি

ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ

এনসিপির সঙ্গে জোট নিয়ে যা বললেন জামায়াতের সেক্রেটারি জেনারেল