‘চরমোনাই মূলত ভারতের দালাল এখন জাতির কাছে পরিষ্কার’

Post Image


চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য মো. মিফতাহুল হোসাইন আল মারুফ। তিনি অভিযোগ করেছেন, চরমোনাই মূলত ভারত ও আওয়ামী লীগের দোসর।

শুক্রবার (২০ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে চরমোনাই পীরকে উদ্দেশ করে এসব মন্তব্য করেন তিনি।

পোস্টে মারুফ লিখেছেন, হাসিনা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দেশের হকপন্থী আলেম-ওলামারা নির্যাতনের শিকার হয়েছেন। অথচ ইসহাক সাহেবের দুই ছেলে গরম গরম ওয়াজ ও বক্তব্য দিয়ে হাসিনার মসনদ কাঁপিয়ে দেওয়ার দাবি করলেও তারা নিজেরা কখনো বাতিল শক্তির জুলুম-নির্যাতনের শিকার হননি।

তিনি আরও লেখেন, ‘কারণ, এই চরমোনাই, আমতারেক মূলত ভারত ও হাসিনার দোসর।’

মারুফের অভিযোগ, ভারতের প্রতি আনুগত্য ও হাসিনার সঙ্গে আপসের রাজনীতি করতে গিয়ে চরমোনাই বাংলাদেশের ইসলামপন্থীদের সবচেয়ে বড় ক্ষতি করেছে। মুখে বিপ্লবের বুলি থাকলেও বাস্তবে আধিপত্যবাদী শক্তির প্রতি আপস ও আনুগত্যই তাদের রাজনৈতিক অবস্থানের প্রকৃত স্বরূপ বলে মন্তব্য করেন তিনি।

এর আগে, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। একই সঙ্গে দেশের সব রাজনৈতিক দলকে তাদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান তিনি।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ভোলা শহরের একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেজাউল করিম।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

যারা আ. লীগের গুণগান গায়, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে

‘সারাদেশে বিএনপির নেতাকর্মীরা জীবন দিচ্ছে, সালাহউদ্দিন ও মীর শাহে আলমের ছেলেরা কোথায়?’

আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে

ঢাকায় ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াত

আ.লীগ পৃথিবীর এক নাম্বার জঙ্গি সংগঠন: জামায়াত নেতা রেজাউল করিম

জামায়াত ঠেকাতে স্থানীয় সরকার নির্বাচনে আ. লীগের অংশগ্রহণ খুবই জরুরি: আমজনতার তারেক

‘চরমোনাই মূলত ভারতের দালাল এখন জাতির কাছে পরিষ্কার’

শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট-এনআইডির আবেদন, যেভাবে ধরা পড়ল

সর্বাধিক পঠিত

সরকার গ্যাসের দাম বাড়ায়নি

যুবদল নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গ্রেপ্তা

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ‘বর্ডার কিলিং’ ও মোদিবিরোধী সেকশন উধাও

চাঁদাবাজির অভিযোগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে

‘দেশবাসী না বুঝলেও জামায়াত ঠিকই বুঝেছিল জুলাই সনদ নিয়ে টালবাহানা করবে বিএনপি’

পরিবর্তনের রাজনীতিতে অংশ নিতে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি মিলন

১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা