মুকসুদপুর থানায় হামলার ভিডিও ফেসবুকে, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

Post Image

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার ভিডিও ফেসবুকে প্রকাশ করে উল্লাস করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী জয়নাল মুন্সী ওরফে জিসানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

গত রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নগরকান্দার পুরাপাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে প্রায় এক মাস আগে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি জয়নাল মুন্সী। ওই মামলায় তাকে গ্রেফতারে বিশেষ অভিযান চালায় পুলিশ।

গ্রেফতারের পর তার মোবাইল ফোন পরীক্ষা করে গত ১৯ নভেম্বর দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিও ফেসবুকে প্রকাশ করে তিনি উল্লাস করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

জয়নাল মুন্সীর গ্রামের বাড়ি নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রামে। মুকসুদপুর উপজেলা সদরেও তাদের একটি বাড়ি রয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানি আজাদ বলেন, “নগরকান্দা থানায় দায়ের করা একটি মামলায় জয়নাল মুন্সীকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেফতার : শামা ওবায়েদ

মুকসুদপুর থানায় হামলার ভিডিও ফেসবুকে, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

সীমান্তে আ.লীগের ৪ নেতার বৈঠক ভয়ঙ্কর নীল নকশা: রিজভী

দ্বিমুখী আচরণ থেকে বিএনপিকে বের হয়ে আসতে হবে

মুখে ঐক্য নয়, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে

বিমানে পলাতক হাসিনার ফেরার আবদার হাস্যকর: চিফ প্রসিকিউটর

পাবিপ্রবিতে হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে তিনজন

জাতীয় ঐক্যের পথে বাধা জামায়াত-এনসিপির শর্ত ও পাটওয়ারীর বক্তব্য: আবু হানিফ

সর্বাধিক পঠিত

সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা, আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি এনসিপির

পর্তুগালে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ

ভারতেই কি জুলাইয়ের আসামিদের নিরাপদ আস্তানা?

বিএনপিতে ফিরবেন কিনা, জানালেন রুমিন ফারহানা

আমাকে ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ময়মনসিংহে যাচ্ছেন শনিবার

ভারতে পালানোর সময় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে ১১ দলীয় ঐক্য

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে যারা