‘তারেক রহমানকে এমন সংবর্ধনা দেওয়া হবে, যা অতীতে কোনো নেতা পাননি’

Post Image


লন্ডন থেকে ঢাকায় ফিরলে তারেক রহমানকে ‘এমন সংবর্ধনা জানানো হবে, যা অতীতে কখনো কোনো নেতা পাননি’ বলে জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে এক আলোচনাসভায় ১৮ বছর পর তারেক রহমানের নির্বাসিত জীবনের অবসানের কথা বলতে গিয়ে দলের এই প্রস্তুতির কথা জানান।


কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ‘জাতির ক্রান্তিলগ্নে গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচন অপরিহারয’ শীর্ষক আলোচনাসভা হয়।


তিনি বলেন, ‘আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই যে আমাদের নেতা দীর্ঘ ১৮ বছর নির্বাসনে থাকার পর ইনশাআল্লাহ আগামী ২৫ ডিসেম্বর আমাদের মাঝে এসে উপস্থিত হবেন।


এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণার বিষয়। উদাহরণ দিয়ে মহাসচিব বলেন, ‘আসুন, আমরা ২৫ তারিখে তাকে এমন এক সংবর্ধনা জানাই, যেটা অতীতে কখনো কোনো নেতা বাংলাদেশে পাননি। আমরা সবাই প্রস্তুত আছি, ইনশাআল্লাহ।’ 


তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এত উদ্বেগের মধ্যে এই সংবাদে প্রমাণিত হয়েছি।


একদিকে আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। অন্যদিকে এক অনিশ্চয়তার মধ্যে আমাদের সেই নিশ্চয়তা (তারেক রহমান) যিনি আমাদের আলো দেখাচ্ছেন, আমাদের যিনি সামনে পথ দেখাচ্ছেন, সেই নেতা আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ২৫ তারিখে।


ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লে. কর্নেল জয়নুল আবেদিন, মুক্তিযোদ্ধা দলের অবসরপ্রাপ্ত মিজানুর রহমান, নজরুল ইসলাম, এম এ হালিম, এম এ হাকিম খান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সদস্যসচিব কে এম কামরুজ্জামান নান্নু প্রমুখ বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে আবার নির্বাচনের আগে সেটা বাতিল করে হাসিনার নির্বাচন করবে।

আ. লীগের নেতাদের ঘোরাফেরার গুঞ্জন, কড়া পাহারায় বিজিবি

সংবিধানে যে অধিকার দিয়েছে, সেই অধিকার রক্ষায় সচেতন হতে হবে: রাষ্ট্রপতি

নামের সাথে ‘ইকো’ থাকলে অনুষ্ঠানে আসবেন না আইমান আল জাওহারী

আগামীকাল মোটরসাইকেল নিয়ে মাঠে নামছে এনসিপি

বাংলাদেশের মানুষ প্রতিবার জীবন দেয়, আর বেনিয়ারা এসে স্বাদ গ্রহণ করে: ছাত্রশিবির সভাপতি

বিএনপির মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগের গুলি, আহত ৫

ডাকসু স্বাস্থ্য সম্পাদকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জামায়াতের

সর্বাধিক পঠিত

বাহুবলে চোরাকারবারি আ. লীগ নেতা গ্রেপ্তার

পর্তুগালে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

প্রধানমন্ত্রী ময়মনসিংহে যাচ্ছেন শনিবার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

ভারতেই কি জুলাইয়ের আসামিদের নিরাপদ আস্তানা?

‘তারেক রহমানকে এমন সংবর্ধনা দেওয়া হবে, যা অতীতে কোনো নেতা পাননি’

ভারতে পালানোর সময় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সমকামিতার অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে ১১ দলীয় ঐক্য