সংবিধানে যে অধিকার দিয়েছে, সেই অধিকার রক্ষায় সচেতন হতে হবে: রাষ্ট্রপতি

Post Image

সংবিধানে যে অধিকার দিয়েছে, সেই অধিকার রক্ষায় সচেতন হতে হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বাসাবো বৌদ্ধ মহাবিহারে ‘দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রামের বিনিময়ে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, একটি গোষ্ঠী তা বিনষ্ট করতে এবং দেশকে আবার অন্ধকার যুগে টেনে নিতে সুপরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। কিন্তু আজ আমাদের সেই সুযোগকে বিনষ্ট করার জন্য একটি গোষ্ঠী অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করতে নৈরাজ্য সৃষ্টি করছে। এই নৈরাজ্যের মধ্য দিয়ে বাংলাদেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ সবসময় এ ধরনের প্রচেষ্টাকে প্রতিহত করেছে এবং সংগ্রামের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করেছে।

বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন দাবির প্রেক্ষিতে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন ও তাদের অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর। দেশের বৌদ্ধবিহার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও উন্নয়নে আর্থিক অনুদান, বৌদ্ধ ভিক্ষুদের সম্মানী ভাতা, শিশুদের প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানসহ বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, সংবিধানে আপনাদের যে অধিকার দিয়েছে, সেই অধিকার রক্ষায় আপনাদের সচেতন হতে হবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় একটি কথা বলতেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। বাংলাদেশের সবাই বাংলাদেশি নাগরিক। তাদের অধিকার রক্ষার জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।

বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের অনন্য নিদর্শন অভিহিত করে রাষ্ট্রপতি বলেন, এ দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানরা একসঙ্গে বসবাস করে এবং সাম্প্রদায়িকতাকে ঘৃণা করে। কঠিন চীবর দানের মতো ধর্মীয় আয়োজনের মধ্যদিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের যে দৃষ্টান্ত স্থাপিত হয়, তা ধর্ম-বর্ণনির্বিশেষে সমাজের সবাইকে অনুপ্রাণিত করে।

বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্যের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে চীন থেকে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের পবিত্র দেহভস্ম ও হস্তলিপি বাংলাদেশে ফিরিয়ে এনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছিলেন, যা এই ধর্মরাজিক বৌদ্ধবিহারেই সংরক্ষিত আছে।

বৌদ্ধ বিহার সংস্কারে আর্থিক অনুদান, ভিক্ষুদের সম্মানি ভাতা ও শিশুদের প্রাক-প্রাথমিক ধর্মীয় শিক্ষা প্রদানসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়া ধর্মীয় সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয়গুলো দেখভালের জন্য প্রধানমন্ত্রী তার বিশেষ সহকারী হিসেবে বিজনকান্তি সরকারকে নিয়োগ দিয়ে রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে আবার নির্বাচনের আগে সেটা বাতিল করে হাসিনার নির্বাচন করবে।

আ. লীগের নেতাদের ঘোরাফেরার গুঞ্জন, কড়া পাহারায় বিজিবি

সংবিধানে যে অধিকার দিয়েছে, সেই অধিকার রক্ষায় সচেতন হতে হবে: রাষ্ট্রপতি

নামের সাথে ‘ইকো’ থাকলে অনুষ্ঠানে আসবেন না আইমান আল জাওহারী

আগামীকাল মোটরসাইকেল নিয়ে মাঠে নামছে এনসিপি

বাংলাদেশের মানুষ প্রতিবার জীবন দেয়, আর বেনিয়ারা এসে স্বাদ গ্রহণ করে: ছাত্রশিবির সভাপতি

বিএনপির মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগের গুলি, আহত ৫

ডাকসু স্বাস্থ্য সম্পাদকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জামায়াতের

সর্বাধিক পঠিত

বাহুবলে চোরাকারবারি আ. লীগ নেতা গ্রেপ্তার

পর্তুগালে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

প্রধানমন্ত্রী ময়মনসিংহে যাচ্ছেন শনিবার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

ভারতেই কি জুলাইয়ের আসামিদের নিরাপদ আস্তানা?

‘তারেক রহমানকে এমন সংবর্ধনা দেওয়া হবে, যা অতীতে কোনো নেতা পাননি’

ভারতে পালানোর সময় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সমকামিতার অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে ১১ দলীয় ঐক্য