সমঝোতা না হলে নতুন বছরে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

Post Image


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা থেকে কোনো সমঝোতা না এলে নতুন বছরের পর দেশটির ওপর আবারও সামরিক হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার (২২ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মনোভাবের কথা জানান।

ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা এখনো চলছে। তবে আলোচনায় অগ্রগতি না হওয়ায় তিনি হতাশ। ইরানের আলোচকদের ‘পেশাদার কথার কারিগর’ আখ্যা দিয়ে তিনি বলেন, তারা শুধু কথা বলেই যাচ্ছে, কিন্তু কার্যকর কোনো ফল আসছে না। ফক্স নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ চলার মধ্যেই প্রণালিতে তেলবাহী জাহাজে ইরানের হামলার খবর পাওয়া যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে অবরোধ অমান্য করে জাহাজ চলাচলের সম্ভাবনার খবর প্রকাশের বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি কঠোর হুঁশিয়ারি দেন। অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করা ইরানি জাহাজগুলোকে ডুবিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

সাক্ষাৎকারে ইরানে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভের ভিডিও দেখেছেন বলেও জানান ট্রাম্প। বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

হরমুজ প্রণালির কাছে বাণিজ্যিক জাহাজে ইরানের নতুন হামলা এবং বাহরাইনে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলার খবরের মধ্যেই ট্রাম্পের এই বক্তব্য এল। গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। পাল্টা জবাবে ইরান ইসরায়েল ও অঞ্চলজুড়ে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়।

যুদ্ধ বন্ধে গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা হয় এবং আলোচনা শুরু হয়। তবে হরমুজ প্রণালিতে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করার পদ্ধতি নিয়ে মতবিরোধের কারণে আলোচনা থমকে যায়। জুলাই থেকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষও হয়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সমঝোতা না হলে নতুন বছরে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

অস্ট্রেলিয়ার সিডনিতে ইমাম কাউন্সিল ও প্রবাসী নেতাদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা

চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে ভারতের পেট্রাপোলে বিক্ষোভ, সতর্ক বিজিবি

অবশেষে তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী মুসাদ্দিক মালিক

গাজাকে বিশ্ববাসীর নজর থেকে হারাতে দেবে না তুরস্ক: হাকান ফিদান

নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনে একমত বেনেট

সেনাবাহিনীর গাড়ি থামিয়ে মামলা দিয়ে বিপাকে নারী কর্মকর্তা

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

প্রথমবার ইসরাইল সফরে সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট

বিশ্বে এই প্রথম শপিংমলে মাছ ধরার পুকুর বানাচ্ছে রাশিয়া

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার

এবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা

রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের হামলা

খামেনির জানাজায় প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত

যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার

ইরানের নতুন সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্যের অঙ্গীকার হিজবুল্লাহর

গরু জবাইয়ে বাধা নেই তামিলনাড়ুতে, থালাপতির বড় জয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড