প্রথমবার ইসরাইল সফরে সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট

Post Image

ইসরাইল সফরে গেছেন সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরাহমান মোহাম্মদ আবদুল্লাহি।  এটি সোমালিল্যান্ডের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর হিসেবে বলে জানিয়েছে আল জাজিরা। 

মোহাম্মদ আবদুল্লাহির এই সফর এমন এক সময় হলো, যখন ছয় মাস আগে ইসরাইল প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি দুই পক্ষের সম্পর্ক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সফরকালে প্রেসিডেন্ট আবদুল্লাহি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন।  তিনি বলেন, ‘আমি সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম রাষ্ট্রীয় সফরে এসেছি।  ৩৫ বছর ধরে আমরা বিশ্বের কাছে আমাদের স্বীকৃতি চাইছি। ইসরাইল এবং আপনি ব্যক্তিগতভাবে আমাদের প্রথম দেখেছেন এবং স্বীকৃতি দিয়েছেন।’

এর জবাবে নেতানিয়াহু বলেন, ইসরাইল এই সিদ্ধান্ত তাদের ইতিহাসের অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত।

তিনি বলেন, ‘এটি আমাদের জন্য স্বাভাবিক একটি বিষয়। আমরা ইহুদি জাতি হিসেবে মনে করি, একটি ছোট জাতি হিসেবে আমরা বিশ্ব থেকে আমাদের অধিকার স্বীকৃতি চেয়েছি। তাই আপনাদের প্রতি আমাদের স্বাভাবিক সহানুভূতি রয়েছে।’

এই সফরে ইসরাইল ও সোমালিল্যান্ডের মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। পাশাপাশি দুই দেশ নিরাপত্তা, বাণিজ্য এবং আঞ্চলিক কৌশলগত বিষয়ে সম্পর্ক জোরদারের লক্ষ্যে একাধিক বৈঠক করেছে।

সোমালিল্যান্ড এই সম্পর্ককে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে। অন্যদিকে ইসরাইল আফ্রিকার হর্ন অঞ্চলে তাদের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে চায়।

বিশেষ করে লোহিত সাগরের নিরাপত্তা এবং ইয়েমেনের হুথি আন্দোলনের কারণে সৃষ্ট আঞ্চলিক অস্থিরতা ইসরাইলের উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে, যার প্রেক্ষাপটে এই সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

‘আরব নাগরিকেরা ইসরায়েলের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ’

কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠাতে নানা জায়গায় কথা বলেও ব্যর্থ দিল্লি

যুক্তরাষ্ট্র ‘কাগুজে বাঘ’ ছাড়া কিছু নয়: ইরান

গভীর রাতে ইরানে হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

সর্বাধিক পঠিত

হরমুজে দুই মাস টোল নেবে না ইরান

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় আজ ইরান যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

এবার ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি উগান্ডার সেনাপ্রধানের

ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত

আবারও ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

বিক্ষোভে উত্তাল পাকিস্তানের কাশ্মীর, নিহত ২৪

দিল্লি হাটই আজ জন্তর মন্তর: নেহা বোরা

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কৌশলে কোনো মতভেদ নেই: ইরানি ভাইস প্রেসিডেন্ট